Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

বিশ্ব পরিবেশ দিবস পালন করতে গিয়ে নেটিজনের ট্রোলের মুখে দর্শনা

বিশ্ব পরিবেশ দিবস পালন করতে গিয়ে নেটিজনের ট্রোলের মুখে দর্শনা

একেই লকডাউন। ধারাবাহিকের শুটিং ছাড়া, সিনেমার শুটিং এখন বন্ধ। তাই বাড়িতে বসেই ছুটি কাটাচ্ছেন টলিউড তারকারা। টলিউড মহলে এবার নতুন ট্রেন্ড। জনপ্রিয় তারকারা নিজেদের বাড়ির বাগানে গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন। সেক্ষেত্রে টলিউডের সুন্দরী অভিনেত্রী দর্শনা বণিকও বাদ নেই।

কিন্তু এদিন যা হল! বিশ্ব পরিবেশ দিবস পালন করতে গিয়ে ট্রোলের মুখে পড়তে হল অভিনেত্রীকে। প্রায়শই অশালীন মন্তব্যের মুখোমুখি হতে হয় দর্শনাকে।

এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তিনি একদম ঘরোয়া লুকে ধরা দিয়েছেন। তাঁর হাতে একটা চারাগাছ। আর তিনি ক্যামেরার সামনে সেই চারাগাছ রোপন করছেন মাটিতে।

আরও পড়ুন: সিদ্ধার্থকে দেখতে মেয়েদের ভিড়, হিংসায় তেলে বেগুনে জ্বলে লঙ্কা পোড়া দেওয়ার সিদ্ধান্ত নিল মিঠাই, তুমুল ভাইরাল ভিডিও

সবই ঠিক আছে, কিন্তু দর্শকদের মন্তব্য, এমনভাবে কে ঘাছ লাগায়!  দর্শনার পোস্ট করা ভিডিও ও ছবি নিয়ে ভয়ঙ্কর কমেন্ট উঠে আসে স্যোশাল মিডিয়ার পাতায়।

কেউ কেউ লেখেন, ভুল ভাবে মাটি খোদাই করছ। কেউ লিখেছেন, মাটি কাটা শিখুন তারপর গাছ লাগাবেন। কারোর আবার মন্তব্য, মাটিটা কষ্ট পাচ্ছে। ন্যাকা! আরও কত কী।

 

আরও পড়ুন: এবার মিঠাই কে হারাতে ছোটপর্দায় নন ফিকশন শো নিয়ে হাজির হচ্ছেন টলিউডের সুপারস্টার জিৎ, আবার ছোট পর্দায় জিৎ

দর্শনা বণিক টলিউডে নবাগত হলেও কয়েকদিনের মধ্যেই পাকাপাকি জাইয়গা করে নিয়েছেন টলিপাড়ায়। শুধু অভিনেত্রী নন, দর্শনা মডেল হিসেবেও সফল। বিজ্ঞাপনে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন দর্শনা। এর পর ২০১৮ তে প্রথম রুপোলি পর্দায় হাতেখড়ি হয় তাঁর। রীতিমত নিজের দক্ষতায় বলিউডেও পা রাখেন তিনি।

উল্লেখ্য, নবাগত হলেও টলিউড ছাপিয়ে বলিউডেও কাজ করেছেন দর্শনা। জয় কৃষ্ণন পরিচালিত ‘এজরা’ ছবিতে বলিউডে ইমরান হাশমির বিপরীতে দেখা যাবে তাঁকে। এছাড়া তেলেগু ছবিতেই এখন জনপ্রিয় মুখ দর্শনা বণিক।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment