Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
16 June 2026

বর, প্রাণের ঠাকুরপো আর লটারির টিকিট নিয়ে দুপুর ঠাকুরপোদের মনে ঝড় তুলতে আসছেন দুষ্টু বৌদি মনামী

বর, প্রাণের ঠাকুরপো আর লটারির টিকিট নিয়ে দুপুর ঠাকুরপোদের মনে ঝড় তুলতে আসছেন দুষ্টু বৌদি মনামী

প্রথমে উমা বৌদি দিয়ে শুরু। তারপর একে একে ঝুমা বৌদি, ফুলওয়া বৌদি…। এবার দুপুর ঠাকুরপোদের মনে ঝড় তুলতে আসছেন মৌ-বৌদি।

হইচই ওটিটি প্লাটফর্মে জনপ্রিয় ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো। সেই সিরিজের চার নম্বর পার্টি নিয়ে আসছেন মনামী ঘোষ। নাম দেওয়া হয়েছে ‘মৌ-চাক’।

৮ জুন প্রকাশ পেল ‘মৌ-চাক’ এর ট্রেলার। সব ঠিক থাকলে আগামী ১৮ জুন মুক্তি পেতে চলেছে দুপুর ঠাকুরপোর চতুর্থ সিরিজটি মৌ-চাক।

আরও পড়ুন: বলিউডের অভিনেত্রী হওয়ার জেরে শেষ করতে পারেননি পড়াশোনা, রিজেক্টও হয়েছেন বহুবার বললেন দিশা পাটানি

দুপুর ঠাকুরপোর প্রথম সিরিজে দেখা গিয়েছিল টলিউডের হটেস্ট অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। এরপরের সিজেনে ছিলেন মোনালিসা। এবং তৃতীয় নম্বর সিরিজে ফ্লোরা সাইনি। এবার নতুন বৌদির ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে।

‘মৌচাক’ এর ট্রেলারে দেখা গেল, মৌ বৌদির বর থাকা সত্বেও পাড়ার ঠাকুরপোদের প্রতি তাঁর টান যেন অন্যরকম বেশি। বউকে তালাবন্ধি করে রাখলেও সেই তালার চাবি থাকে পাড়ার ঠাকুরপোদের কাছে। আর মাঝে মধ্যেই ঠাকুরপোদের ডাক পরে। কিন্তু বিপত্তি ঘটল একটি লটারির টিকিট নিয়ে। ১.৫ কোটির লটারির টিকিট, লোভে পরে হাত করতে গিয়ে মৌ বৌদির হাতে খুন হল বিমলদা? আর সেই খুন ঢাকতে গিয়েই একের পর এক কাণ্ড- যাকে বলে সবটা ঘেঁটে ঘ।

আরও পড়ুন: বিগবসের ঘরে চুম্বনের পর চুম্বন করছেন ইজাজ খান ও পবিত্র পুনিয়া, ভাইরাল তাঁদের প্রেমের মুহূর্তগুলি

লাশ আর একটা লটারির টিকিট নিয়ে আপনাদের কাছে আসছে মৌ… আর সঙ্গে আসছে তাঁর সাধের মৌচাক।

এই মোহময়ী মৌ-বৌদি কিন্তু ঝলকেই চমকে দিলেন। মিষ্টি মনামী কিন্তু মৌ-বৌদি হিসাবে বেশ দুষ্টু। সাহসী বেড-সিনেও দেখা গেল মনামীকে। ট্রেলার জুড়ে শোনা গেল মীরের ভয়েস-ওভার।

‘মৌ-চাক’ ওয়েবসিরিজের পরিচালক সায়ন্তন ঘোষাল। এর আগে টলিউডের একাধিক হিট সাসপেন্স থ্রিলার ছবি পরিচলনা করেছেন। যকের ধন, আলিনগরের গোলকধাঁধা, ব্যোমকেশের মতো একাধিক ছবি। এবার একেবারে অন্য স্বাদে… ‘মৌ-চাক’ নিয়ে আসছেন ওটিটি দর্শকদের জন্যে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment