Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

অডিটের পরেই বিহারে মোট মৃতের সংখ্যা বেড়ে গেল প্রায় ৪ হাজার

অডিটের পরেই বিহারে মোট মৃতের সংখ্যা বেড়ে গেল প্রায় ৪ হাজার

অভিযোগ উঠেছিল বিহারে কোভিডে মৃতের সংখ্যা কম দেখাচ্ছে নীতিশ সরকার। এই নিয়ে অডিটের নির্দেশ দেয় পাটনা হাইকোর্ট। এরপরেই একলাফে মৃতের সংখ্যা বেড়ে গেল প্রায় ৪ হাজার।

বুধবার বিহারে নীতীশ সরকার যা হিসেব দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৭১ জনের। আর এর ফলে দেশে দৈনিক মৃতের সংখ্যা ৬ হাজার পেরিয়ে গেছে। দেখা যাচ্ছে বিহারে মোট কোভিড সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৪২৯ জনের।

অডিটে দেখা গেছে, ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের মার্চ মাস অবধি বিহারে কোভিড সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন, ১ হাজার ৬০০ জন। এই বছর এপ্রিল থেকে ৭ জুনের মধ্যে কোভিডে মৃত্যু হয়েছে, ৭ হাজার ৭৭৫ জনের।

আরও পড়ুন: হরিয়ানায় হার, এবার পাঞ্জাবের পুরভোট এড়াতে চাইছে বিজেপি, কটাক্ষ বিরোধীদের

এতদিন বিহারে সাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, কোভিডে মোট মৃতের সংখ্যা ছিল সাড়ে ৫ হাজার। কিন্তু অডিটের পর দেখা যায়, সেই সংখ্যা পৌঁছে গেছে সাড়ে ৯ হাজারে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation