স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’। এই ধারাবাহিকে পর্দায় জুটি হিসেবে দেখা মেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায়ের। তাদের জুটি সোশ্যাল মিডিয়ায় এবং দর্শক মহলে বিপুল জনপ্রিয়। অনস্ক্রিন এনাদের রসায়ন পছন্দ করেন দর্শকরাও। এই জুটির যেকোনো ছবি নিমেষের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকদিন ধরেই রাহুল ও রুকমার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে টলিপাড়ায়। এবার সেই বিষয়েই মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি অভিনেত্রী রুকমা রায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন “বন্ধুত্বের শেষ হয়না।” এই ছবি নেটদুনিয়ায় শেয়ার হওয়ার সাথে সাথেই ঝড়ের গতিতে ফাইনাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
এই ছবির কমেন্ট বক্সে একজন নেটিজেন সরাসরি অভিনেত্রীকে প্রশ্ন করেছেন “নেমন্তন্ন কবে পাবো?” আর এই প্রশ্নের সরাসরি জবাব দিয়ে অভিনেত্রী লিখেছেন, রাহুল বন্দ্যোপাধ্যায় অভিনয় জগতে তার সিনিয়ার। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে। অভিনয় নিয়ে রাহুল রুকমাকে বিভিন্ন ধরনের টিপস্ দেন বলেই জানিয়েছেন অভিনেত্রী। এছাড়াও বহু জন বহু মন্তব্য করেছেন এই ছবিতে। তবে বাকিদের মন্তব্যে বিশেষ পাত্তা দেননি তিনি। সকল নেটিজেনদের সামনে তিনি স্পষ্ট করে দিয়েছেন তিনি এবং রাহুল শুধুই বন্ধু। তবে এই বিশ্লেষণ পছন্দ হয়নি নেটিজেনদের মধ্যে একাংশের। এখনো অনেকেই মনে করেন তাঁদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে।
View this post on Instagram
আরও পড়ুন: নায়িকা দেবশ্রী রায় এর জীবন কাহিনী | Biography of Indian Bengali Actress Debashree Roy
জানা গিয়েছে, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’ খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। এর জায়গায় আসতে চলেছে নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই নতুন ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’র প্রমো মুক্তি পেয়েছে টেলিভিশনের পর্দায়। ‘দেশের মাটি’ ধারাবাহিকের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার খবর শুনে একটু কষ্টই পেয়েছেন ধারাবাহিকের অনুরাগীরা।
View this post on Instagram




