বর্তমানে টলিউড এই জুটিকে নিয়ে সবথেকে বেশি চর্চা চলে তা হল যশ এবং নুসরাতের জুটি। বহুদিন যাবৎ এই জুটির প্রেম জীবন নিয়ে চর্চা চলে এসেছে, এমনকি নুসরাতের সন্তানকে ঘিরে বহু সমালোচনা তৈরি হয়েছে। অবশেষে সামনে এসেছে নুসরাত সন্তানের পিতৃপরিচয় এবং তারপরেই যশ এবং নুসরাত দুজনের সম্পর্ককে শিলমোহর দিয়েছেন। আর সন্তান জন্ম দেওয়ার পর এই প্রথমবার নুসরাত এবং যশ পাড়ি দিলেন ভূস্বর্গ কাশ্মীরে।
ইতিমধ্যেই কাশ্মীর উপত্যকা বরফের চাদরে ঢাকা পড়েছে। পারদের তাপমাত্রা ধীরে ধীরে নিচে নামছে। শনিবার এই প্রথমবারের জন্য এই মরশুমে কাশ্মীরে বরফ পড়েছে। এর পাশাপাশি শনিবারই যশ এবং নুসরাত নিজেদের কাশ্মীর ভ্রমণ এর প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যশ এবং নুসরাত কাশ্মীর থেকে তাদের প্রথম ছবি আপলোড করেছেন তবে ঈশানকে এখনো পর্যন্ত দেখা যায়নি। কিন্তু ঈশান যে তার বাবা-মায়ের সঙ্গে আছে তা আর বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে কাশ্মীরের গন্দেরবালে রয়েছেন যশ এবং নুসরাত। সেই কথা অভিনেতা যশ নিজেই জানিয়েছেন গত শনিবার কাশ্মীরের তাপমাত্রা নেমেছিল -1 ডিগ্রিতে। আসলে যশের আগামী ছবি চিনেবাদামের জন্যই কাশ্মীরে উড়ে গিয়েছেন যশ এবং নুসরাত চিনেবাদাম ছবিতে যশ এর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী এনা সাহা কে এই ছবির নায়িকা হওয়ার পাশাপাশি প্রযোজক ও বটে। পরিচালক শিলাদিত্যে মৌলিক এর পরিচালনায় আসতে চলেছে চিনাবাদাম। ছবির শুটিংয়ের জন্য কাশ্মীর উড়ে গিয়েছেন যশ। তবে যশ কে এক মুহূর্ত চোখের আড়াল করতে চাইছেন না নুসরাত তাইতো সন্তানসহ সঙ্গে কাশ্মীরে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: পটল কুমার কে মনে আছে তো? দেখুন এখন কেমন লাগে সেই ছোট্ট মেয়েকে্…
রবিবার দুপুরে সোনমার্গ থেকে যশ এবং নুসরাত ছবি পোস্ট করেছেন। দুজনকে একই ফ্রেমে দেখা না গেলেও দুজনের পোশাক এবং ক্যাপশন একই, যা থেকেই দর্শকেরা আন্দাজ করতে পারছেন যে যশ এবং নুসরাত একই সাথে কাশ্মীর ভ্রমণের গিয়েছেন।
রিক্সার সামনে কালো রংয়ের হুডি, প্যান্ট, রোদচশমা পড়ে দারুন পোজ দিয়ে ছবি তুলেছেন যশ। অপরদিকে নুসরাতের পরনে ছিল ব্লু ডেনিম এবং ব্লু রংয়ের সোয়েট শার্ট।
View this post on Instagram