Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

শুটিংয়ে গুরুতর আঘাত পেলেন সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী! পায়ে গুরুতর সেই চোট নিয়েই শুটিং করলেন অভিনেত্রী, ভাইরাল ছবি

শুটিংয়ে গুরুতর আঘাত পেলেন সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী! পায়ে গুরুতর সেই চোট নিয়েই শুটিং করলেন অভিনেত্রী, ভাইরাল ছবি

মা হওয়ার পর নিজের জীবনে এসেছে অনেকটা বদল। তবে নিজের কাজের জায়গায় এতটুকুও কোন খামতি রাখেননি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বর্তমানে ছোট্ট ইউভান এর মা তিনি, অনেক বড় দায়িত্ব তার কাঁধে। একজন ছোট সন্তানকে মানুষ করার সাথে সাথে পুরো সংসার এবং নিজের কর্ম জীবনের দায়িত্ব রয়েছে তার কাঁধে। এককথায় বর্তমানে শুভশ্রী দশোভূজা হয়ে উঠেছেন ঘরে-বাইরে দুই দিকই সামলাচ্ছেন হাসিমুখে। ছেলে ইউভান এর জন্মের কয়েক মাস পরেই নিজের কাজের জায়গা ফিরে গিয়েছিলেন শুভশ্রী।

বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স এর একজন বিচারক, এর পাশাপাশি নিজের পরবর্তী ছবির শুটিংয়ের কাজ শুরু করে দিয়েছেন তিনি। সম্প্রতি বেশ কয়েকদিন ধরে শুভশ্রীকে ফটোশুটে দেখা যায়। নিজের বিভিন্ন ফটোশুটের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করেন। জানা গিয়েছে কিছুদিন আগেই ফটোশুট করতে গিয়েছিলেন শুভশ্রী এবং সেখানেই ফটোশুট করতে গিয়ে গুরুতর চোট লাগে তার পায়ে।

পায়ে ব্যান্ডেজ বেধে পরবর্তী ফটোশুটের কাজগুলো সারেন তিনি। অভিনেতা-অভিনেত্রীদের চোট লাগলে মুখে হাসি রেখে সব সময় ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। তার আরও একটি প্রমাণ দিলেন শুভশ্রী। কিছুদিন আগে আমরা জানতে পেরেছিলাম অভিনেতা অঙ্কুশ ও পায়ে চোট পেয়েছিলেন সেই নিয়ে শুটিং করেছিলেন তিনি। তবে পরবর্তী সময় পায়ের চোট বেড়ে যাওয়ায় কিছুদিনের জন্য তাকে কাজ বন্ধ রাখতে হয়। অভিনেতা-অভিনেত্রীদের কাজের প্রতি এই দায়িত্ববোধই মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলে। মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য তাদের বিনোদনের জন্য তারা নিজেদের সমস্ত কষ্ট ভুলে হাসিমুখে ক্যামেরার সামনে এসে দাঁড়ান তার প্রমাণ অনেকেই।

আরও পড়ুন: জানেন কি আমির খানের সুপারস্টার হয়ে ওঠার পেছনে গল্প? শুনলে আপনার চোখেও আসবে জল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment