ফের নিম্নচাপের ভ্রুকুটি। রাজ্যে শীতের পথে বাধা। সপ্তাহান্তে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরী হয়েছে। নিম্নচাপ এগিয়ে আসছে উপকূলের দিকে। এর জেরেই তামিলনাড়ুতে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ২৭ মার্চ প্রথম দফায় পুরুলিয়ার সব আসনে ভোট, ২০১৬, ২০১৯ সালে কী ফল ছিল?
হাওয়া অফিস সূত্রের খবর, শুক্রবার কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুরে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে শনি ও রবিবারও।




