Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

৩ বছরে পা দিল ছোট্ট আদিদেব! রান্নাঘরের সুদীপা ঘরোয়া ভাবেই পালন করলেন ছেলে আদিদেবের তিন বছরের জন্মদিন, রজনীগন্ধার মালা দিয়ে থালি সাজিয়ে দিয়েছিলেন সুদীপা

৩ বছরে পা দিল ছোট্ট আদিদেব! রান্নাঘরের সুদীপা ঘরোয়া ভাবেই পালন করলেন ছেলে আদিদেবের তিন বছরের জন্মদিন, রজনীগন্ধার মালা দিয়ে থালি সাজিয়ে দিয়েছিলেন সুদীপা

রান্নাঘরের জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জীর একরত্তি ছেলে আদিদেব দেখতে দেখতে তিন বছরে পা দিল। গতবছর করোনা আবহেই পালন করা হয়েছিল তার জন্মদিন। সুদীপা ও অগ্নিদেবের একরত্তি ছেলের দুষ্টুমির একাধিক ভিডিও প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এই একরত্তির দুপুরের ভুরিভোজের ভিডিও ভাইরাল হয়েছে।

বাড়ির সব থেকে ছোট এই সদস্য সবার কাছে খুবই আদরের তা আর বলার অপেক্ষা রাখে না। ১২ই নভেম্বর আদিদেব পা দিল তিনে। এদিন দুপুরে কাঁসার থালা বাটিতে তাকে দেওয়া হল ভুরিভোজ। সেই মেনুতে ছিল পটল ভাজা, বেগুন ভাজা, পোস্ত দিয়ে মুলো ভাজা, ফুলকপি ভাজ ও মাছ ভাজা। ঝরঝরে সাদা ভাত, মাছ, মাংস, পায়েস, মিষ্টি সবই ছিল ভুরিভোজে। সুদীপা চাটার্জী থালা বাটির চারিদিকে রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দিয়েছিলেন। যা দেখতে বেশ মিষ্টি মধুর লাগছিল। এই সব আয়োজন আদিদেবের বেশ পছন্দ হয়েছিল তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল।

সম্প্রতি তার জন্মদিনে তার খাওয়া-দাওয়ার একটি ছোট্ট ভিডিও রিল ভিডিও আকারে শেয়ার করেছেন সুদীপা নিজেই। সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিংবদন্তী গায়ক কিশোর কুমারের গাওয়া ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গানটি লাগিয়েছেন সুদীপা চ্যাটার্জী নিজেই। এই ভিডিওতে আদিদেবকে পটল ভাজা খেতে দেখা যাচ্ছে। এটি খেতে যে তার ভীষণ ভালো লাগছে তা তিনি তার হাতের ভঙ্গিতেই বুঝিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: ছেঁড়া জিন্স নিয়ে আপত্তি! “পোশাক বিতর্ক” -এ সমালোচনার মুখে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

সম্প্রতি সুদীপা চ্যাটার্জীর শেয়ার করা এই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে একেবারেই ঘরোয়াভাবে ঘনিষ্ঠ মহলের মধ্যেই পালন করা হয়েছে এই একরত্তির জন্মদিন। এদিন একেবারে বাঙালি মতে পাঞ্জাবি পাজামা পরে খেতে বসেছিলেন ছোট্ট আদিদেব। সম্প্রতি এই ভিডিও নেটদুনিয়ায় শেয়ার হওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment