Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
21 June 2026

‘হিন্দুস্তান কা শের’ অক্ষয় ‘পৃথ্বীরাজ’ দিয়ে অক্ষয় কুমারের সঙ্গে বলিউডে পা রাখতে চলেছেন ‘মিস ওয়ার্ল্ড’ মানুষী চিল্লার, ভাইরাল ভিডিও

‘হিন্দুস্তান কা শের’ অক্ষয় ‘পৃথ্বীরাজ’ দিয়ে অক্ষয় কুমারের সঙ্গে বলিউডে পা রাখতে চলেছেন ‘মিস ওয়ার্ল্ড’ মানুষী চিল্লার, ভাইরাল ভিডিও

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল অক্ষয়কুমার অভিনীত ‘পৃথ্বীরাজ’ সিনেমার টিজার। এই সিনেমা দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন ‘মিস ওয়ার্ল্ড’ মানুষী চিল্লার। আজ টিজার মুক্তি পেতেই রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যশ রাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা মহম্মদ ঘোরির বিরুদ্ধে মহাকাব্যিক যুদ্ধের ঘটনা নিয়ে তৈরি হয়েছে। এই ফিল্মে ঐতিহাসিক চরিত্র সংযুক্তার ভূমিকায় দেখতে পাওয়া যাবে মানুষীকে। তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অক্ষয় কুমারের বিপরীতে এই সিনেমায় কাজ তার কাছে স্বপ্নের মত ছিল। পাশাপাশি অভিনয়ের অনেক কিছুও এই সিনেমার সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে তিনি শিখতে পেরেছেন বলেও দাবি অভিনেত্রীর।

অপরদিকে অভিনেতা অক্ষয়কুমার জানিয়েছেন কিংবদন্তী যোদ্ধা সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবন পর্দায় ফুটিয়ে তোলা মোটেও সহজ ছিলনা। কিন্তু টিজার দেখে দর্শকদের পজিটিভ প্রতিক্রিয়া তাকে ভরসা যোগাচ্ছে। পাশাপাশি অভিনেতা জানিয়েছেন পৃথ্বীরাজ চৌহান তাঁর দেশ এবং তাঁর মূল্যবোধের জন্য তাঁর গৌরবময় জীবনের প্রতিটা মুহূর্ত বেঁচেছিলেন। তাই এই সিনেমার মাধ্যমে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে তিনি আপ্লুত।

আরও পড়ুন: দুধ আর ঝোলাগুড় দিয়ে হবে ‘খুকুমণি’র ফুলশয্যা’! ‘রোজ খাবার নষ্ট করা হয় এই সিরিয়ালে’, তীব্র কটাক্ষ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

জানা গেছে সব ঠিক থাকলে যশ রাজ ফিল্মসের প্রযোজনায় পরিচালক ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর পরিচালনায় সিনেমাটি ২০২২ সালের ২১ জানুয়ারি বিশ্বব্যাপি বড় পর্দায় মুক্তি পাবে। বলাইবাহুল্য অক্ষয়ের পাশাপাশি মানুষীর অনুগামীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটির মুক্তির জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment