Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

‘সুর-তালের পিন্ডি চটকে, কাকের গলা এর থেকে সুন্দর’ বেসুরে ‘হায় রব্বা’ গেয়ে তীব্র ট্রোলড ‘ওগো নিরুপমা’র উর্মি অভিনেত্রী সৌমি ঘোষ, ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায়, তুমুল ভাইরাল ভিডিও

‘সুর-তালের পিন্ডি চটকে, কাকের গলা এর থেকে সুন্দর’ বেসুরে ‘হায় রব্বা’ গেয়ে তীব্র ট্রোলড ‘ওগো নিরুপমা’র উর্মি অভিনেত্রী সৌমি ঘোষ, ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায়, তুমুল ভাইরাল ভিডিও

টলিউড অভিনেত্রীদের হামেশাই অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মঞ্চের অনুষ্ঠানে গিয়ে নাচতে এবং গাইতে দেখা যায়। এবার তেমনই একটি অনুষ্ঠানে গিয়ে ‘হায় রব্বা’ গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হলেন ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের উর্মি ওরফে অভিনেত্রী সৌমি ঘোষ।

প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে দেখতে পাওয়া গিয়েছে অভিনেত্রী হাজির হয়েছিলেন এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। যেখানে গিয়ে তিনি স্বীকার করে নেন যে গানটা মোটেও ভাল তিনি গাইতে পারেন না। তবে জানা গিয়েছে ওখানে মূলত গান গাইতেই হাজির হয়েছিলেন অভিনেত্রী।

এরপর যন্ত্র শিল্পীদের সঙ্গে মিলে একসঙ্গে দারুন উৎসাহে ‘এ রাজাজি’ গানটা গাইতে শুরু করেন অভিনেত্রী। তার সঙ্গে তাল মিলিয়ে উদ্দাম নাচতে দেখা যায় দর্শকাসনে থাকা তার অনুগামীদের। এর পরই মূলত তাদের অনুরোধ এই ‘হায় রব্বা’ গানটি গাইতে দেখা যায় অভিনেত্রী সৌমি ঘোষকে।

আরও পড়ুন: বিগ – বি এর জন্মদিনের দিনই স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন কেবিসি 14-এ অমিতাভকে কাঁদিয়েছেন, কিন্তু কেন ?

এর পরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখা গেছে বেতালে এবং বেসুরে গানটি ধরেছেন অভিনেত্রী। যা নিয়ে তার উদ্দেশ্যে নানান ব্যঙ্গাত্মক মন্তব্য ছুঁড়ে দিতে দেখা যায় দর্শকদের। তবে অনুষ্ঠানে উপস্থিত অনুগামীদের অবশ্য তার গান দারুন উপভোগ করতে দেখা গেছে।

আরও পড়ুন: ‘শুভ জন্মদিন গার্লফ্রেন্ড’! প্রেমিক নয়, বরং এবার নিজের প্রেমিকার কথা প্রকাশ্যে আনলেন ‘এই পথ যদি না শেষ হয়’ খ্যাত অভিনেত্রী অন্বেষা হাজরা!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment