Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

সুপারস্টার ক্যাটরিনা কাইফের দেহরক্ষীর বেতন লজ্জায় ফেলে দেবে দেশের বড় কর্পোরেট সংস্থার কর্মীদেরও! সুপুরুষ হওয়ার পাশাপাশি কোটি টাকা কামান ক‍্যাটরিনার দেহরক্ষী

সুপারস্টার ক্যাটরিনা কাইফের দেহরক্ষীর বেতন লজ্জায় ফেলে দেবে দেশের বড় কর্পোরেট সংস্থার কর্মীদেরও! সুপুরুষ হওয়ার পাশাপাশি কোটি টাকা কামান ক‍্যাটরিনার দেহরক্ষী

বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা সকলেই দেহরক্ষী ছাড়া এক পাও এদিক-ওদিক যাননা। দেহরক্ষীরা তাদের রক্ষা কবজের মত সারাক্ষণ ছায়াসঙ্গী হয়ে থাকে। আজ আমরা বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফের দেহরক্ষীর ব্যাপারে জেনে নেব।

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন ক্যাটরিনা কাইফ। প্রথম সারির অভিনেত্রী হওয়ার সূত্রেই তারও দেহরক্ষী রয়েছে। তার নাম দীপক সিং। দীপক সিংয়ের সুঠাম চেহারা এবং সাজপোশাক রীতিমতো টেক্কা দেবে বলিউডের একাধিক নায়ককে। তার হাইট ৬ ফুটের উপর। সবসময় ফর্মাল ড্রেসে দেখা যায় তাকে। সর্বদা ক্যাটরিনা কাইফের সাথে সাথে দেখা যায় দীপক সিংকে।

আরও পড়ুন: আরজি কর আন্দোলনের সময় স্বাস্থ্যসাথীর টাকা নয়ছয় হয়েছে, কড়া ব্যবস্থা নেবে রাজ্য

দীপক সিংয়ের চেহারা দেখলে তাকে দেহরক্ষী হিসেবে মনে নাও হতে পারে। তার বেশভূষা দেখে তাকে মডেল বলে ভুল করতেই পারেন কেউ কেউ। অবশ্য সচেতনভাবেই এমন সাজ পোশাক পরেন দীপক। এই প্রসঙ্গে তার বক্তব্য, অন‍্যদের থেকে তাকে আলাদা দেখাতে হবে। ভাল পোশাক পরলে লোকেদের নজর কাড়বে সেটাই স্বাভাবিক। ভিভিআইপিদের সাথে সফর করতে হলে নিজেকে সেইভাবেই সাজানো উচিৎ বলে মনে করেন দীপক।

আরও পড়ুন: কলকাতা বইমেলা চলাকালীন মেট্রোর গ্রিন লাইন চালু থাকবে

ক্যাটরিনা কাইফের আগে একাধিক বলিউড তারকাদের সুরক্ষা নিশ্চিত করেছেন তিনি। শাহরুখ খান, সলমন খান, মাধুরী দীক্ষিত, দীপিকা পাডুকোন, প‍্যারিস হিলটনের মতো তারকাদের সুরক্ষা নিশ্চিত করেছেন দীপক সিং। আর তার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও পান তিনি। বলিউড তারকাদের দেহরক্ষীরা ছোটখাটো তারকাদের থেকে কম কিছু নন।

একসময় বলিউডের কিং খানের দেহরক্ষী হিসেবে কাজ করতেন তিনি। দীর্ঘদিন শাহরুখ খানের সুরক্ষা নিশ্চিত করেছেন দীপক। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় শাহরুখ খানের সঙ্গে দেখা মিলেছে তার। সেইসময় তিনি শাহরুখ খানের ডান হাত ছিলেন। ক্যাটরিনা কাইফের দেহরক্ষী হিসেবে কাজ করার পূর্বে শাহরুখ খানের দেহরক্ষী হিসেবে কাজ করতেন তিনি।

তবে তার দেহরক্ষী হওয়ার কথা ছিলনা। তার বাবা বায়ুসেনার অফিসার ছিলেন। আগ্রায় পড়াশুনো শেষ করে মুম্বাইতে চলে এসেছিলেন তিনি। শুরুর দিকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল তার। কলেজের পড়াশোনা শেষ করার পর তার জামাইবাবু বলিউড অভিনেতা রনিত রায় তাকে দেহরক্ষী হিসেবে কাজে ঢুকিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে এটাই তার পেশা হয়ে দাঁড়ায়। প্রথম পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল‍্যাক’ ছবির সেটে দ্বাররক্ষীর কাজ করেছিলেন দীপক। পরে এক আওয়ার্ড শোতে বলিউড অভিনেত্রী রানি মুখার্জ্জীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পেয়েছিলেন তিনি। এরপর থেকে একের পর এক প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের দেহরক্ষী হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে শুধুমাত্র ক্যাটরিনা কাইফেরই নিরাপত্তা নিশ্চিত করেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story