টলিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি হিন্দি ইন্ডাস্ট্রিতেও সমান জনপ্রিয়। তবে পেশাদারী জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার দৌলতে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কথা সকলেই জানেন। লকডাউন চলাকালীন আইনত ভাবে পূজা বিয়ে করেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা কুনাল ভার্মাকে। এবার করোনা পরিস্থিতি একটু সামলে উঠতেই গোয়াতে সামাজিকভাবে বিয়ে করলেন বলিউডের এই জনপ্রিয় সেলিব্রেটি দম্পতি। কিন্তু সেখানে বিয়ে নিয়ে মজার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ক্ষোভের মুখে পড়তে হলো অভিনেত্রীকে।
প্রসঙ্গত সোশ্যাল মিডিয়াতে পূজা অত্যন্ত অ্যাক্টিভ।পাশাপাশি নিয়মিত তাকে বিভিন্ন রকম টিকটক এবং ইনস্টাগ্রাম ভিডিও বানাতে দেখা যায়। এদিন বাঙালি বিয়ের রীতি কনকাঞ্জলি নিয়ে তেমনই একটি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত তার স্বামী হিন্দিভাষী হওয়া সত্বেও পূজা নিজে বাঙালি। তাই নানান বাঙালি রীতি মেনেছেন নিজের বিয়েতে। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ার অনুগামীদের সঙ্গে ভাগ করে নেওয়া একটি ভিডিওতে দেখা গেল নিজের মাকে ভিডিওয় শামিল করে কনকাঞ্জলি নিয়ে মজার ভিডিও বানিয়েছেন তিনি, যা মোটেও পছন্দ হয়নি একটি বড় অংশের দর্শকদের।
আরও পড়ুন: গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের পর ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গেলেন হাসপাতালেও
ফলে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচিত হতে হচ্ছে অভিনেত্রীকে। ‘কনকাঞ্জলি বিয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, এটি নিয়ে হাসাহাসি করা উচিত নয়’, এমনটাই মত নেট দুনিয়ার বাসিন্দাদের। তবে অভিনেত্রীর অনুগামীদের কিন্তু ভারী পছন্দ হয়েছে মিষ্টি ভিডিওটি।

View this post on Instagram


