Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

শিবু চক্রবর্তী থেকে কিভাবে পরিচালক রাজ চক্রবর্তী হয়ে উঠলেন! বাবা-মার দেওয়া ‘ব্যাকডেটেড’ নাম বদলে আজ সফল টলিউড পরিচালক রাজ চক্রবর্তী, তুমুল ভাইরাল ভিডিও

শিবু চক্রবর্তী থেকে কিভাবে পরিচালক রাজ চক্রবর্তী হয়ে উঠলেন! বাবা-মার দেওয়া ‘ব্যাকডেটেড’ নাম বদলে আজ সফল টলিউড পরিচালক রাজ চক্রবর্তী, তুমুল ভাইরাল ভিডিও

বলিউডের অন্যতম জনপ্রিয় নামী পরিচালক হলেন রাজ চক্রবর্তী। আজকের দিনে দাঁড়িয়ে তিনি জনপ্রিয়তার শিখরে বসে রয়েছেন। তবে এই জায়গায় পৌঁছাতে তাকে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। শুরুর দিকে সহ-পরিচালক হিসেবে বহুদিন কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে। তবে সম্প্রতি দাদাগিরির মঞ্চে একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে পরিচালকের নামের রহস্য ফাঁস হয়েছে।

অনেকেই হয়তো জানেন না রাজ চক্রবর্তীর ভালো নাম ছিল রাজু চক্রবর্তী। তিনি শিবরাত্রির দিন জন্মেছিলেন বলে তাকে তার বাবা-মা ভালোবেসে শিবু বলে ডাকতেন। এখনো তার পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা তাকে এই নামেই ডাকেন। তিনি যখন শুরুর দিকে সহ-পরিচালক হিসেবে কাজ করতে শুরু করেছিলেন তখনও তিনি রাজু চক্রবর্তী নামটাই ব্যবহার করতেন। শুরুর দিকে শিবু নামটার জন্য নিজের বন্ধু-বান্ধবদের মধ্যে তিনি বহুবার হাসির পাত্র হয়ে উঠছেন। পরে তিনি নিজের ইমেজের ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই নিজের নাম পরিবর্তন করেছিলেন। রাজু থেকে রাজ চক্রবর্তী হয়ে গিয়েছিলেন তিনি।

এই তথ্য দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলীই ফাঁস করেছিলেন সকলের সামনে। রাজ চক্রবর্তীও দাদার কথায় সম্মতি জানিয়ে স্বীকার করেছিলেন সেই কথা। তবে দাদাগিরির মঞ্চের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি আগেকার পুরোনো কোন সিজিনের, তা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে।

আরও পড়ুন: শুটিং বন্ধ রেখে ঝগড়া করছিলেন সুপারস্টার ঐশ্বরিয়া এবং প্রেমিক সলমন খান! ফলস্বরূপ ‘চলতে চলতে’ থেকে ঘাড় ধাক্কা দিয়ে ঐশ্বরিয়া কে বের করে দেন অভিনেতা শাহরুখ খান

বর্তমানে তিনি টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সাথে সুখী দাম্পত্য কাটাচ্ছেন। তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। তার নাম ইউভান। বলাই বাহুল্য, পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী নিজের নাম নিয়ে বেজায় খুশি। কারণ এই নামই তাকে এক বিপুল সংখ্যক মানুষের মধ্যে পরিচিতি এনে দিয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story