টলিউড অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর দারুন বন্ধুত্বের কথা সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলেই জানতেন। অভিনয় জগৎ থেকে শুরু করে রাজনীতির ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা গিয়েছিল এই দুই জনপ্রিয় অভিনেত্রীকে। পাশাপাশি তুরস্কে দাঁড়িয়ে নুসরতের বিয়ে দিয়েছিলেন মিমি ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে।
কিন্তু সেই বিয়ে নুসরত ভাঙার পর এই দুজনের মধ্যকার দূরত্ব বাড়তে থাকে। এমনকি নুসরত জাহানের সন্তানের জন্মের পর তাকে উপহার পাঠালেও তার মুখ দেখতে যাননি অভিনেত্রী মিমি চক্রবর্তী। বলাই বাহুল্য তারপর থেকেই নুসরতের সঙ্গে অভিনেত্রী মিমির সম্পর্কে চিড় ধরেছে, এমন গুঞ্জন ঘোরাফেরা করতে থাকে টলিউডের অন্দরে।
এবার প্রকাশ্যেই মিমি চক্রবর্তী নয় বরং আরেক অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে নিজের ‘বোন’ বলে সম্বোধন করলেন নুসরত জাহান। বর্তমানে তনুশ্রী টলিউড সুপারস্টার জিৎ এর সঙ্গে তার পরবর্তী সিনেমা ‘রাবণ’ এর শুটিং করছেন। এই সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাওয়া যাবে তাকে।
তার চরিত্রের নাম এসপি জাহান। শুটিং সেট থেকে এদিন তনুশ্রী নিজের ফটো পোস্ট করতেই নুসরত জাহান নিজের নামের সঙ্গে তনুশ্রীর পর্দার চরিত্রের মিল খুঁজে পান। এবং প্রকাশ্যেই তাকে বোন বলে ডেকে বসেন। নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন এ ঘটনার পর ধরে নেওয়া যেতেই পারে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে চিরস্থায়ী বিচ্ছেদ ঘটেছে নুসরত জাহানের।




