Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

স্টার কিড কেশব! মাত্র ৭ মাসেই বাবা ডাকল কেশব, ভিডিও পোস্ট করে অনুরাগীদের সাথে শেয়ার করেছেন অভিনেত্রী মা মধুবনী, ভাইরাল ভিডিও

স্টার কিড কেশব! মাত্র ৭ মাসেই বাবা ডাকল কেশব, ভিডিও পোস্ট করে অনুরাগীদের সাথে শেয়ার করেছেন অভিনেত্রী মা মধুবনী, ভাইরাল ভিডিও

ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রী রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামীর ছেলে কেশব এখন সোশ্যাল মিডিয়ার খুদে সেলিব্রিটি। স্টার কিড বললেও ভুল বলা হবে না তাকে। কেশবের বিভিন্ন দুষ্টুমির ছবি ও ভিডিও প্রায়ই নেটদুনিয়ায় নেটিজেনদের সাথে শেয়ার করে থাকেন অভিনেতা-অভিনেত্রী। যা ভাইরাল হয় নিমেষে। মাত্র ৭ মাস বয়সেই বাবা ডাকলো কেশব। সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।

স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’ থেকে অভিনয় সূত্রেই আলাপ মধুবনী ও রাজার। ধারাবাহিক চলাকালীন ওম-তোরার অনস্ক্রিন রসায়ন বেশ পছন্দ করতেন দর্শকরা। ধারাবাহিক শেষ হয়ে গেলেও তাদের সম্পর্ক ইতি টানেনি বরং আরও গভীর হয়েছে। এরপর দীর্ঘদিন সম্পর্কে থাকার পর একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজা-মধুবনী।

বিয়ের পাঁচ বছরের মাথায় বাবা মা হওয়ার স্বাদ পেলেন এই জুটি। তাদের ছেলের নাম কেশব। এখন এই একরত্তিকে নিয়েই তাদের গোটা দুনিয়া। মধুবনী দিনের পুরো সময়টাই দেন তার ছেলেকে। ছেলের সাথে প্রায় রোজই নিজের কাটানো নানা মুহূর্তের ঝলক নেটিজেনদের সাথে ভাগ করে নেন তিনি যা বেশ ভালোভাবেই উপভোগ করেন নেটিজেনরা। রাজা গোস্বামী বাবা হিসেবে নিজের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেন। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও যতটা সম্ভব সময় নিজের ছেলের জন্য রেখে দেন অভিনেতা।

আরও পড়ুন: Don 3 Row: ‘বৈঠকে বসতে রাজি হননি রণবীর’, ফারহানের সঙ্গে বিবাদ নিয়ে বিস্ফোরক অশোক পণ্ডিত

সম্প্রতি মাত্র সাত মাস বয়সেই প্রথমবার বাবা ডেকেছে কেশব। সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করে তৎক্ষণাৎ নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই অভিনেতা-অভিনেত্রীর একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তারা বিভিন্ন ধরনের ভ্লগ পোস্ট করে থাকেন। সম্প্রতি ছেলে কেশব কে নিয়ে একাধিক ভ্লগ শেয়ার করতে দেখা যায় তাদের।

জন্মের পরে নিজেদের ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে রাজি ছিলেন না এই দম্পতি। সেই নিয়ে নেটিজেনদের বিভিন্ন অদ্ভুত মন্তব্যের সম্মুখীন হতে হয়েছিল তাদের। তবে সেইসময় তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাদের যখন ইচ্ছা হবে তারা তখনই তাদের ছেলের মুখ সকলকে দেখাবেন তার আগে নয়।

আরও পড়ুন: সরস্বতী পুজোর সকালে এক গাল হাসি মুখে ছোট্ট ইউভান ঠাম্মুর কোলে…, নেট মাধ্যমে ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment