Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

শাড়ি-চুড়িদার ছেড়ে বাঙালি মেয়ে ইমন এবার পরলেন স্পোর্টস ব্রা! এবার নতুন লুকে সোশ্যাল মিডিয়ায় ছবি গায়িকা ইমন চক্রবর্তীর, ভালোবাসা জানালেন স্বামী নীলাঞ্জনও

শাড়ি-চুড়িদার ছেড়ে বাঙালি মেয়ে ইমন এবার পরলেন স্পোর্টস ব্রা! এবার নতুন লুকে সোশ্যাল মিডিয়ায় ছবি গায়িকা ইমন চক্রবর্তীর, ভালোবাসা জানালেন স্বামী নীলাঞ্জনও

বাউল গানের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে প্রবেশ ইমন চক্রবর্তীর। শুরু থেকেই তার দরাজ কণ্ঠে বাউল গান শুনতে পছন্দ করেন আপামর দর্শকরা। ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার বেশ অনেকদিন পরেই পেশার খাতিরে আধুনিক গান গাইতে শুরু করেছেন তিনি। বেশিরভাগ সময়ই ইমন চক্রবর্তীর দেখা মেলে একেবারে ট্রাডিশনাল লুকে। সম্প্রতি গায়িকাকে একেবারে অন্য লুকে দেখা গিয়েছে যা দেখে মুগ্ধ নেটিজেনদের একাংশ।

সম্প্রতি ইমন চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের একটি ছবি শেয়ার করেছেন যা বর্তমানে ভাইরাল গোটা নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে ছাই রঙের স্পোর্টস ব্রা ও যোগা প্যান্টে দেখা গিয়েছে। চুল টেনে পিছনের দিকে পনিটেল বেঁধেছেন। মেদহীন শরীরে একেবারে ফিট অ্যান্ড ফাইন লাগছিল গায়িকাকে। এই ছবি নেটদুনিয়ায় ইমন চক্রবর্তী শেয়ার করার পরই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। ভালোবাসা জানিয়েছেন তার স্বামী নীলাঞ্জন ঘোষও।

শারীরিকভাবে ফিট থাকার উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনদের অনেকেই। কেউ কেউ বলেছেন, তার এই উদ্যোগ অনেককে অনুপ্রেরণা দেবে। আবার কেউ কেউ বলেছেন, তিনি যে পরিশ্রম করছেন তা তাকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার কোন কোন নেটিজেন গায়িকাকে এমন পোষাকে দেখে বেশ অবাকই হয়েছেন।

আরও পড়ুন: কাঁধ খোলা কালো ড্রেসে ক্যামেরার সামনে বিচিত্র অঙ্গভঙ্গি করে ভাইরাল শ্রুতি দাস! আরো একবার নিজের রিল ভিডিও জন্য নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হতে হলো ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাস কে, ভাইরাল ভিডিও

অনেকদিন ধরেই যোগা শুরু করেছেন গায়িকা। তার ফলও ধীরে ধীরে বুঝতে পারছেন তিনি। এর আগে যোগার ছবি শেয়ার করে কু-মন্তব্যের শিকার হয়েছিলেন ইমন চক্রবর্তী। সেইসময়ে সেই নেট নাগরিকের বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ জানিয়েছিলেন গায়িকা। তবে বেশিরভাগ সময়ই ইমন চক্রবর্তী নেতিবাচক মন্তব্যের থেকে দূরে থাকারই চেষ্টা করেন। কিন্তু সেইসময়ে তার মনে হয়েছিল ঐ ব্যক্তিকে উত্তর দেওয়া প্রয়োজন, কারণ তিনি যে ধরনের মন্তব্য করেছিলেন তা শুধু তাকে নয় সমগ্র নারী জাতিকে অপমান করেছিল। সেই কারণবশতই তিনি প্রতিবাদ জানিয়েছিলেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment