Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
4 July 2026

বিয়ের পিঁড়িতে বসার আগেই জিম সেরে নিলেন নতুন কনে! ‘বেচারা’ বরের জন্য প্রার্থনা নেট দুনিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বিয়ের পিঁড়িতে বসার আগেই জিম সেরে নিলেন নতুন কনে! ‘বেচারা’ বরের জন্য প্রার্থনা নেট দুনিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমান যুগে বেশিরভাগ মানুষই তাদের অধিকাংশ সময়টাই কাটান সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া হল এখন মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। প্রতিনিয়ত নিত্যনতুন ভিডিও কিংবা ছবি ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। যার মধ্যে খুব কম ভিডিওই থাকে যা মানুষ পছন্দ করেন। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রায় সব ভিডিওই বিনোদন নির্ভর। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে যা দেখে বেশ অবাকই হয়েছেন নেটিজেনরা।

বর্তমান যুগে সকলেই ফিট অ্যান্ড ফাইন থাকতে চান। ছেলে হোক কিংবা মেয়ে এখন সকলেই ফিটনেস ফ্রিক হয়ে উঠেছেন। তাদের বেশিরভাগকেই যোগা কিংবা জিমে যেতে দেখা যায়। তবে সম্প্রতি তেমনি একটি মেয়েকে জিম করতে দেখে রীতিমতো চমকে গেলেন সকলে। সকলের চমকে যাওয়ার কারণ জেনে নিন।

সম্প্রতি গোটা নেটদুনিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি মেয়েকে নতুন বউয়ের সাজে শাড়ি পড়ে জিম করতে দেখা গিয়েছে। রীতিমতো জিমে এসে কসরত করতে দেখা গিয়েছে তাকে। এই দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল নেটিজেনরা।

আরও পড়ুন: ‘কাঁচা বাদাম’ গানে নিজের নাতির সাথে উদ্দাম নাচলেন ঠাকুমা! এই বয়সেও এমন নাচ দেখে অবাক নেটিজেনরা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

তবে ভিডিওটি পুরো ভালো ভাবে দেখলেই দেখা যাবে, মেয়েটি যখন জিম করছিলেন তখন তার আশেপাশে একটি ছেলে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং ছবি তুলছিলেন। এটি দেখার পর বোঝাই যাচ্ছে সম্ভবত বিয়ের আগে স্পেশাল ফটোশুটের জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন মেয়েটি। ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন তিনি তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তাই বিয়ের আগেই জিমে গিয়ে এমন ফটোশুট করলেন তিনি। এমন ভিডিও নেটদুনিয়ায় শেয়ার হলে তা ভাইরাল হতে বাধ্য। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz