Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

‘আমার মোবাইল হারিয়ে গেছে’, হারানো ফোন খুঁজতে স্টুডিওর বাইরে ছুটে বেড়াচ্ছেন অভিনেত্রী সারা আলি খান! ‘এটারও ফটো লাগবে?’, চরম বিরক্তি প্রকাশ উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে, ফোন হারিয়ে অসহায় সারা

‘আমার মোবাইল হারিয়ে গেছে’, হারানো ফোন খুঁজতে স্টুডিওর বাইরে ছুটে বেড়াচ্ছেন অভিনেত্রী সারা আলি খান! ‘এটারও ফটো লাগবে?’, চরম বিরক্তি প্রকাশ উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে, ফোন হারিয়ে অসহায় সারা

এই মুহূর্তে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হলেন অভিনেত্রী সারা আলি খান। একের পর এক গুরুত্বপূর্ণ সিনেমায় কাজ করতে দেখা যাচ্ছে তাকে। তবে এর মধ্যেই নিজের মোবাইল ফোন হারিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী। পাশাপাশি মুম্বাইয়ের রাস্তায় ছোটাছুটি করে নিজের মোবাইল খুঁজতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবং গোটা বিষয়টিই ধরা পড়েছে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায়।

প্রসঙ্গত এদিন মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওর বাইরে উপস্থিত সাংবাদিক এবং ফটোগ্রাফাররা দেখতে পান অভিনেত্রী সারা আলি খানকে। তিনি গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে রেকর্ডিং স্টুডিওর উদ্দেশ্যে ছুটে যান এবং সেখান থেকে বেরিয়ে এসে তিনি জানান তিনি নিজের মোবাইলটি খুঁজে পাচ্ছেন না।

বলাই বাহুল্য এই গোটা সময়টি তার ফটো এবং ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন উপস্থিত ফটোগ্রাফাররা। কিন্তু এ বিষয়টি মোটেও ভালোভাবে নেননি অভিনেত্রী। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে চরম বিরক্তি প্রকাশ করে তিনি জানান তাঁর মোবাইল হারিয়ে গেছে এবং ফটো ভিডিও তোলা জরুরি কিনা সেই প্রশ্নও ছুঁড়ে দেন।

আরও পড়ুন: পড়াশোনা করার বয়সে পড়াশোনা না করে ‘বাচপান কা পেয়ার’ গানে দুর্দান্ত এক্সপ্রেশনে উদ্দাম নাচ খুদে কন্যার! ভাইরাল ভিডিও

এর পরে অবশ্য কিছুক্ষণের মধ্যেই নিজের মোবাইলটি ফেরত পেয়ে যান অভিনেত্রী। তারপর গাড়ি করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যেতে দেখা যায় তাকে। তবে তার অনুগামীরা জানাচ্ছেন সাংবাদিকদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করেন না সারা। তবে এদিন উৎকণ্ঠিত থাকার ফলেই বিরক্তি প্রকাশ করতে বাধ্য হয়েছেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz