Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
4 July 2026

‘মানুষের খারাপ করলে যা হয়’, নিজের ডিজাইনার পোশাকে নিজেই পা আটকে পড়ে গেলেন শিল্পা শেট্টি, তুমুল ট্রোলড অভিনেত্রী, ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘মানুষের খারাপ করলে যা হয়’, নিজের ডিজাইনার পোশাকে নিজেই পা আটকে পড়ে গেলেন শিল্পা শেট্টি, তুমুল ট্রোলড অভিনেত্রী, ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বলিউডে অনুষ্ঠিত যেকোনো ধরনের অনুষ্ঠানে বলিউডের সুন্দরী নায়িকারা নিজেদের আরও সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য নিজেদের পছন্দের পোশাক পড়ে হাজির হন। পছন্দের না বলে বলা ভালো, সবথেকে দামী এবং মানানসই পোশাক পড়ে হাজির হন বলি ডিভারা। তবে সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে নিজের পোশাকের জন্যই হোঁচট খেয়ে সকলের সামনে পড়েযাচ্ছিলেন বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী শিল্পা শেট্টি। পাপরাজিতদের নজর এড়ায়নি সেই দৃশ্য। ইতিমধ্যেই নেটমাধ্যমে সেই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে।

নিজের মানানসই পোশাকের জন্য অনেক সময় বলি ডিভারা বিভিন্ন ধরনের অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন। তার প্রমাণ রয়েছে ভুরি ভুরি। এবার নিজের পোশাকের জন্য সাময়িক অস্বস্তির মধ্যে পড়তে হল শিল্পা শেট্টিকে। সম্প্রতি এক ইভেন্টে গিয়েছিলেন অভিনেত্রী।

সেখানেই ঘটে এমন ঘটনা। এই ইভেন্টে সংবাদমাধ্যমের অনুরোধে ছবি তোলার জন্য বারবার পোজ দিয়েছিলেন অভিনেত্রী। আর এর পরেই ওখান থেকে যেতে গিয়েই হোঁচট খেকে পড়েযাচ্ছিলেন শিল্পা শেট্টি।

আরও পড়ুন: ক্যাটরিনার পর ইসাবেল ক্যাফ! তবে ভাইজান আবার প্রেমে পড়লেন?

আসলে নিজের লম্বা বিশাল গাউনে পা জড়িয়ে গিয়েছিল অভিনেত্রীর। অবশ্য শেষ পর্যন্ত তিনি পড়ে যাননি। নিজেকে খুব ভালোভাবে সামলে নিয়েছিলেন তিনি। গাউন থেকে আটকে যাওয়া পাবার করে নিয়ে সোজা হেঁটে বেরিয়ে যান অভিনেত্রী। তার মুখে চোখে ছিল আত্মবিশ্বাসের ছাপ।

নিজেকে সামলে নিয়ে স্মার্টনেস দেখিয়ে সোজা সেই জায়গা থেকে চলে যান তিনি। আসল কথা হল তারা প্রায়ই এমন ধরনের সমস্যার সম্মুখীন হন তারা। সবকিছুর থেকে নিজেদের সামলে নেওয়ার ক্ষমতা রাখেন এই বলি সুন্দরীরা। সম্প্রতি সেই ভিডিওটি ইন্সটাগ্রামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে, যা এই মুহূর্তে ভাইরাল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment