Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

‘আমার সঙ্গে দীপিকার শরীরের কোনো তুলনাই হয় না’, রণবীরকে নিয়েই ঝামেলা এই দুই বলি অভিনেত্রীর মধ্যে, দীপিকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনুষ্কার, প্রাক্তনের স্ত্রীকে দু চক্ষে দেখতে পারেন না অভিনেত্রী অনুষ্কা

‘আমার সঙ্গে দীপিকার শরীরের কোনো তুলনাই হয় না’, রণবীরকে নিয়েই ঝামেলা এই দুই বলি অভিনেত্রীর মধ্যে, দীপিকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনুষ্কার, প্রাক্তনের স্ত্রীকে দু চক্ষে দেখতে পারেন না অভিনেত্রী অনুষ্কা

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে কোনো না কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি চলতেই থাকে। কেউ কাউকে ছেড়ে কথা বলতে নারাজ এই ইন্ডাস্ট্রিতে। বলিউডের মতো এই বিশাল ইন্ডাস্ট্রিতে প্রতিদিন নতুন সম্পর্ক গড়ে ওঠে আবার ভাঙেও। দুই অভিনেত্রীর মধ্যে প্রাক্তনকে নিয়ে সমস্যা কমন। তেমনই এক ঘটনার কথা সামনে উঠে এল সকলের।

দীপিকা পাডুকোন ও অনুষ্কা শর্মা দুজনেই বলিউডের প্রথম সারির হেভিওয়েট অভিনেত্রী। তবে শোনা যায়, অনুষ্কা শর্মা একেবারেই সহ্য করতে পারেন না দীপিকাকে। সম্ভবত তার কারণ রণবীর সিং। নিজেদের অভিনয় জীবনের শুরুটা প্রায় একসাথেই করেছিলেন অনুষ্কা শর্মা ও রণবীর সিং। ছবির সূত্রেই আলাপ তাদের। সেইসময়ে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল মিডিয়াতে। তবে প্রকাশ্যে তারা কখনোই তাদের সম্পর্ককে স্বীকার করেননি। তবে তাদের মধ্যেকার সেই সদ্ভাব টেকেনি বেশিদিন। পরে দীপিকা পাডুকোনের সাথে সম্পর্কে জড়ান রণবীর। বর্তমানে তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

দীপিকার সঙ্গে অনুষ্কার তিক্ত সম্পর্কের কথা বলিপাড়ায় শোনা যায় অনেকদিন থেকেই। একবার এক সাক্ষাৎকারে অনুষ্কা শর্মা এক বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন। তিনি বলেছিলেন, তার সাথে দীপিকা পাডুকোনের কোন তুলনা হয় না, কারণ তারা দুজনেই একেবারে ভিন্ন স্বাদের বই করেন। দীপিকা পাডুকোন যে তার থেকে অনেক বেশি ছবিতে অভিনয় করেছেন তাও উল্লেখ করেন তিনি। এমনকি তিনি এও বলেন, তিনি বাছাই করা ছবিতে অভিনয় করে থাকেন। যেকোন ছবিতে অভিনয়ের জন্য হ্যাঁ বলে দেন না। অন্যদিকে দীপিকাকে এক সাক্ষাৎকারে অনুষ্কা শর্মার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছিলেন, তিনি অনুষ্কা শর্মাকে বেশ পছন্দ করেন।

আরও পড়ুন: গ্রামে পুরুষ প্রবেশ নিষিদ্ধ কিন্তু তা সত্ত্বেও প্রতিবারই গর্ভবতী হয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার এই গ্রামের মহিলারা, সামনে এলো আসল রহস্য

দীপিকা পাডুকোনকে টেক্কা দেওয়ার জন্য তিনি নিজের পারিশ্রমিকই কাটছাঁট করেছিলেন, এই প্রসঙ্গে অভিনেত্রীকে ঐ সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে তিনি রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই কথাটা কোন রকম ভাবেই সত্যি নয়। কারণ, নিজেকে এতটা নীচে নামানোর প্রয়োজন নেই তার। তার কথায়, এমন অনেক ব্র্যান্ড কিংবা প্রযোজনা সংস্থা রয়েছে যারা তার সাথে চুক্তি করার জন্য মুখিয়ে থাকে। তিনি এও বলেন, তিনি এই মুহূর্তে সাফল্যের যে পর্যায়ে রয়েছেন সেখান থেকে তাকে ইন্ডাস্ট্রির কেউ নীচে নামিয়ে আনতে পারবে না। তিনি খুব ভালোভাবেই জানেন কিভাবে আরো উপরে উঠতে হয়। তবে দীপিকা পাডুকোনকে আজ পর্যন্ত কখনোই প্রকাশ্যে অনুষ্কা শর্মাকে কটাক্ষ করতে দেখা যায়নি। বিবাদ-বিতর্ক থেকে দূরে থাকারই চেষ্টা করেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story