Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
18 June 2026

মেলেনি প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার বিয়ের নিমন্ত্রণ! মনের দুঃখে ভিকি-ক্যাটরিনার বিয়ের আগে দেশ ছাড়ছেন ভাইজান সলমন খান, মনের দুঃখে দেশ ছাড়ছেন সলমন, বিয়েতে সলমনকে ভুলে গেলেন ক্যাটরিনা

মেলেনি প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার বিয়ের নিমন্ত্রণ! মনের দুঃখে ভিকি-ক্যাটরিনার বিয়ের আগে দেশ ছাড়ছেন ভাইজান সলমন খান, মনের দুঃখে দেশ ছাড়ছেন সলমন, বিয়েতে সলমনকে ভুলে গেলেন ক্যাটরিনা

এই মুহূর্তে সকলের নজর রয়েছে রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা রিসর্টের দিকে। কারণ আগামী ১১ই ডিসেম্বর সেখানেই বিয়ের আসর বসতে চলেছে বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাদের মেহেন্দি এবং সংগীতের অনুষ্ঠান। খুব শিগগিরই সেখানে একে একে পৌঁছাতে দেখা যাবে বলিউডের তারকাদের। জানা গিয়েছে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাত্র ১২০ জনকে নিমন্ত্রণ করেছেন ভিকি এবং ক্যাট। তবে অপ্রত্যাশিতভাবে সেই তালিকায় স্থান পাননি বলিউডের ভাইজান সলমন খান।

প্রসঙ্গত বলিউডের সূত্রে জানা গিয়েছিল সলমন এবং তার বোন অর্পিতাকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু তার কিছুদিনের মধ্যেই অর্পিতা স্পষ্ট জানিয়ে দেন তাদের পরিবারের কেউ ভিকি এবং ক্যাটরিনার বিয়ের নিমন্ত্রণপত্র পাননি। বলাই বাহুল্য প্রাক্তন প্রেমিক সলমন খানকে নিজের বিয়েতে নিমন্ত্রণ না করায় বেশ অবাক হয়েছিলেন বলিউডের ভাইজান এর অনুগামীরা।

আরও পড়ুন: সব কিছু ছেড়ে এবার গান গাওয়া নিয়ে পড়লেন হিরো আলম! চরম ট্রলিং নেট দুনিয়ায়!

এবার জানা গেল ক্যাটরিনার বিয়ের নিমন্ত্রণপত্র না পেয়ে মনের দুঃখে দেশ ছাড়তে চলেছেন সলমন খান।
বিশ্বস্ত সঙ্গী শেরাকে নিয়ে খুব শিগগিরই মুম্বাই ছেড়ে রিয়াধে উড়ে যাবেন সলমন খান। সেখানে একটি অনুষ্ঠানে যোগদান করতে দেখা যাবে তাকে। বলাই বাহুল্য প্রাক্তন প্রেমিকার বিয়েতে নিমন্ত্রণ না পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা বলিউডের ভাইজান এখন সেই প্রশ্নই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment