Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

এত কোটি টাকার মালিক হয়েও পাঁচতারা হোটেল ছেড়ে ফুটপাতে দাঁড়িয়ে নুডলস খেলেন রাইমা! সুচিত্রা সেনের নাতনিকে চিনতেই পারলেন না দোকানদার, ভাইরাল ছবি

এত কোটি টাকার মালিক হয়েও পাঁচতারা হোটেল ছেড়ে ফুটপাতে দাঁড়িয়ে নুডলস খেলেন রাইমা! সুচিত্রা সেনের নাতনিকে চিনতেই পারলেন না দোকানদার, ভাইরাল ছবি

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। যার রূপের জাদুতে মুগ্ধ টলি থেকে বলি। টলিউডের পাশাপাশি একাধিক বলিউডের ছবিতেও অভিনয় করেছেন তিনি। তিনি আর কেউ নন বাংলা ইন্ডাস্ট্রির মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। সম্প্রতি পাঁচতারা হোটেল ছেড়ে ফুটের দোকান থেকে শীতের সন্ধ্যায় নুডুলস খেলেন এই সুন্দরী অভিনেত্রী। রাইমা সেনের এমন কাণ্ডের কথা শুনে বেশ খুশীই হয়েছেন তার অগণিত অনুরাগীরা।

সম্প্রতি একটি বাংলা সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, এদিন রাইমা সেন একটি ক্লিনিকের উদ্বোধন করতে গিয়েছিলেন সেই জায়গায়। উদ্বোধন শেষে গাড়িতে ওঠার সময় অভিনেত্রীর চোখে পড়ে এই ছোট্ট নুডুলসের দোকানটি। এরপরেই তিনি সেই দিকে এগিয়ে যান এবং দোকানদারকে বেশি করে লঙ্কা, পেঁয়াজ দিয়ে একেবারে সাধারণ মানুষের মতো নুডুলস বানিয়ে দিতে বলেন। সেইসময়ে ঐ দোকানের দোকানদার মন দিয়ে চা এবং নুডুলস বানাচ্ছিলেন। প্রায় ১০ মিনিট ধরে অভিনেত্রী শীতের সন্ধ্যায় ঐ দোকানে বসেই গরম গরম নুডুলস উপভোগ করে খেয়েছিলেন।

সেইসময় ধীরে ধীরে নিজেদের প্রিয় অভিনেত্রীকে এত কাছে পেয়ে সকলেই তার সাথে একটা ছবি তুলতে চাইছিলেন কিংবা তাকে একবার দেখতে চাইছিলেন। দোকানের চারদিকে তাকে দেখার জন্য ভিড়ও জমেছিল বেশ। তবে এই বিষয়ে বেশ বিরক্তই হচ্ছিলেন দোকানদার, তা তার হবে ভাবেই স্পষ্ট ছিল। তবে তখনো দোকানদার কমলাকান্ত চিনতেই পারেননি অভিনেত্রীকে। এরপরে অভিনেত্রী সোলার বাটিতে নুডুলস খাওয়া শেষ করে আরো এক প্লেট প্যাক করে নিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: পরনে কালো সুইমিং শুট, জলপরী হয়ে জলকেলি করছেন ঋতাভরী এবং তাঁর সঙ্গী

পরে যখন দোকানদার কমলাকান্ত জানতে পেরেছিলেন তার দোকানে বসে স্বয়ং সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন নুডুলস খেয়ে গিয়েছেন, তখন তিনি তাকে চিনতে না পারার জন্য তিনি আফসোস করছিলেন। কিন্তু এরপর থেকে রাইমা সেনের দৌলতে তার দোকানের বিক্রি-বাট্টা আরো বেড়ে যাবে সেই কথা শুনেই খুশি হয়ে গিয়েছিলেন কমলাকান্ত। তিনি নিজেই জানিয়েছেন এর আগে টলিউডের সুপারস্টার দেব’কেও চা খাইয়েছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment