Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 June 2026

স্বল্প পোশাকে সমুদ্র সৈকতে ছবি পোস্ট! সোশ্যাল মিডিয়ায় সাহসী ফটো পোস্ট করে তীব্র ট্রোলড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা! ‘বিচার কি মিলে গেছে?’, কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ছবি

স্বল্প পোশাকে সমুদ্র সৈকতে ছবি পোস্ট! সোশ্যাল মিডিয়ায় সাহসী ফটো পোস্ট করে তীব্র ট্রোলড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা! ‘বিচার কি মিলে গেছে?’, কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ছবি

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয়। তবে এবার সোশ্যাল মিডিয়াতেই নেটিজেনদের একটি বড় অংশের কাছে রীতিমতো সমালোচিত হতে হলো তাকে। কারণ এদিন তিনি একটি সাহসী ফটো পোস্ট করেছিলেন অনুগামীদের সামনে। যেখানে সমুদ্রসৈকতে দেখতে পাওয়া গিয়েছে তাকে। এরপরই তার উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন নেটিজেনদের একাংশ।

প্রসঙ্গত ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর সুবিচার চেয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হতে দেখা গিয়েছিল অনেককেই। সেই তালিকায় নাম লিখিয়েছিলেন বলিউডের অনেক খ্যাতনামা মুখও। পাশাপাশি বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন অভিনেতার বোন শ্বেতা। কিন্তু এরপর সময়ের সঙ্গে সঙ্গে চাপা পড়ে গিয়েছে প্রায় সকলেরই গলার স্বর।

তাই এদিন তিনি তাঁর স্বল্প পোশাক এর ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তাকে সুবিচারের কথা মনে করিয়ে দিয়েছেন অনেকে। তার ভাইয়ের মৃত্যুর বিচার ইতিমধ্যেই মিলে গেছে কিনা, সে প্রশ্নও করেছেন নেটিজেনদের কেউ কেউ। তবে সুশান্তের অনুগামীরা মনে করেন তার প্রিয়জনদের এ বিষয়টি নিয়ে বারংবার মনে আঘাত না দেওয়াই উচিত। পাশাপাশি শ্বেতাও সোশ্যাল মিডিয়ার কটাক্ষকে এড়িয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন। তাই কোন সমালোচনারই উত্তর দেননি তিনি।

আরও পড়ুন: বিড়ি বাঁধতে বাঁধতেই দুর্দান্ত গান গাইলেন এক গরিব মহিলা, স্পষ্ট অভাবের ছাপ তবুও স্বপ্ন দেখা ছাড়েননি তিনি, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment