Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

সকলের সামনেই মিস বৃষ্টিবারি গালে চুমু খায় তার টুবাইদা, ‘নো টাচিং রুল’ ভাঙলেও রিয়্যাক্ট করেনি পিহু! অবাক ঋষিও, তুমুল ভাইরাল ভিডিও

সকলের সামনেই মিস বৃষ্টিবারি গালে চুমু খায় তার টুবাইদা, ‘নো টাচিং রুল’ ভাঙলেও রিয়্যাক্ট করেনি পিহু! অবাক ঋষিও, তুমুল ভাইরাল ভিডিও

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সৃজলা গুহ। তার বিপরীতে অভিনয় করছেন শন ব্যানার্জী। শুরু থেকেই ধারাবাহিকে তাদের অনস্ক্রিন খুনসুটি বেশ পছন্দ দর্শকদেরও। শুরু থেকেই নানা ধরনের কথা উঠেছিল এই ধারাবাহিককে কেন্দ্র করে। অনেকেই বলেছিলেন এই ধারাবাহিক নাকি অন্য কোন এক ধারাবাহিকের নকলে তৈরি হচ্ছে। তবে আপাতত সেই নিয়ে মাথা ঘামানো বন্ধ করেছেন নেটিজেনরা। নতুন জুটি হিসেবে পিহু ও ঋষিকে বেশ পছন্দ করতে শুরু করেছেন ধারাবাহিক অনুরাগীরা।

সৃজলা ‘মন ফাগুন’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছেন। এর আগে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ইতিমধ্যেই ছোটপর্দার অভিনেত্রী হিসেবে সকলের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছেন সৃজলা। অন্যদিকে শন ব্যানার্জী এর আগে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে তাদের ফ্যান ফলোয়ার্স নেহাত কম নয়। দিন দিন বাড়ছে ধারাবাহিকের অনুরাগীর সংখ্যা।

সম্প্রতি ধারাবাহিকের গল্প অনুযায়ী, পিহু ও ঋষিরাজ ছোটবেলাকার হারিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকা। তবে সম্প্রতি মিস বৃষ্টিবারি জেনেছে ঋষিরাজই হল তার হারিয়ে যাওয়া টুবাইদা। ধারাবাহিকে অনিচ্ছা সত্ত্বেও একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় ঋষি ও পিহু। তবে এখনো ঋষি জানতে পারেনি পিহুই তার হারিয়ে যাওয়া ভালোবাসা, যে ফিরে এসেছে আবারো।

আরও পড়ুন: আনপ্লাগ মালাইকাঃ বিবাহ বিচ্ছেদ থেকে নতুন সম্পর্ক, বার্ধক্যেও সাবলীল বলিউডের ছাইয়া ছাইয়া গার্ল

সম্প্রতি ধারাবাহিকের গল্প অনুযায়ী, সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই উপস্থিত হয়েছে ঋষির বিজনেস পার্টনারের মেয়ে প্রিয়াঙ্কা। এই মুহূর্তে সে চায় ঋষির সাথে তার বিয়ে হোক। কিন্তু ঘটনাচক্রে তাকে একেবারেই সহ্য করতে পারে না পিহু। সম্প্রতি ধারাবাহিকে তাদের পারিবারিক একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল প্রিয়াঙ্কা। আর সেখানে এসেই সে সকলের সামনে রেখে বলে তার গালে চুমু খেতে। এই কথা শুনে বেজায় চটে যায় পিহু। অবাক হয়ে যায় বাড়ির সকলে।

তবে প্রিয়াঙ্কার এমন অদ্ভুত কথা একেবারেই পছন্দ হয়নি পিহুর। এরপর প্রিয়াঙ্কা যখন তাকে এগিয়ে আসতে বলে, তখনই পিহুর পায়ের ধাক্কায় হোঁচট খায় ঋষি। আর তারপরেই প্রিয়াঙ্কার বদলে পিহুর গালে সকলের সামনে চুমু খায় ঋষি। অন্যসময় এমন হলে রীতিমতো সকলের সামনে সিনক্রিয়েট করত পিহু। কিন্তু এই ঘটনায় সে কোন রকম কোন প্রতিক্রিয়া না দেওয়ায় অবাক হয়ে ঋষিরাজও। পরে ঘরে গিয়ে সে যখন সরাসরি পিহুকে জিজ্ঞাসা করে সে কেন কোনরকম রিয়েক্ট করেনি সেই প্রশ্নের উত্তর দিতে পারিনি সে, চুপ করে গিয়েছিল। বোঝাই যাচ্ছে পিহু তার টুবাইদাকে কোনভাবেই কারোর সাথে ভাগ করে নিতে রাজি নয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment