Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

মা কে হারিয়ে বড়সড় ধাক্কা খেয়েছে মিঠাই! পাশে দাঁড়াতে কাজ ছেড়ে চলে এসেছে সিদ্ধার্থ, বউয়ের সাথে থাকতে মাটিতেই শুলো সে, তুমুল ভাইরাল ভিডিও

মা কে হারিয়ে বড়সড় ধাক্কা খেয়েছে মিঠাই! পাশে দাঁড়াতে কাজ ছেড়ে চলে এসেছে সিদ্ধার্থ, বউয়ের সাথে থাকতে মাটিতেই শুলো সে, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। শুরু থেকেই টিআরপির দৌড়ে এক নম্বরে রয়েছে এই ধারাবাহিক। নিজেওগুণে প্রতিদিন গত একবছর ধরে মানুষের মনোরঞ্জন করে চলেছে এই ধারাবাহিক। সম্প্রতি এক বছর পূর্ণ করেছে ‘মিঠাই’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়। ধারাবাহিক অনুযায়ী ধীরে ধীরে ঘটনাচক্রে একে অপরের কাছে আসছে, যা ধারাবাহিকের টিআরপি বাড়িয়ে দিয়েছে অনেকটাই।

ধারাবাহিকের গল্প অনুযায়ী সম্প্রতি মাকে হারিয়েছে মিঠাই। মাকে হারিয়ে একেবারে মনমরা হয়ে পড়েছে হাসিখুশি ‘মিঠাই’। আর সেই খবর পেয়েই সমস্ত কাজ ফেলে বাইরে থেকে ছুটে এসেছে সিদ্ধার্থ শুধুমাত্র তার মিঠাইরানীর পাশে দাঁড়াবে বলে। এসে তাকে বুকে জরিয়ে নিয়েছিল সিদ্ধার্থ। সেদিন রাতেই হঠাৎ করে মাঝরাতে মিঠাই খাট থেকে নেমে শুয়ে পরে মাটিতে। সেই বিষয়টা বুঝতে পেরে সিদ্ধার্থও তার পাশে এসে শোয় এবং তার মন শক্ত করার চেষ্টা করে। কারণ সেও একটা সময় তার মাকে হারিয়েছে।

এখন প্রতিমুহূর্তে সে চেষ্টা করে চলেছে মিঠাইয়ের মন ভালো করার। কারণ মাকে হারিয়ে একেবারে চুপচাপ হয়ে গেছে মিঠাই। যা দেখে বাড়ির সকলে ও বেশ চিন্তিত হয়ে পড়েছেন। এমন কি কথা বলা হয়েছে ডাক্তারের সাথেও। সম্প্রতি সিদ্ধার্থ রাজিবের সাথে গিয়েছে তার গ্রামের বাড়িতে মিঠাইয়ের মায়ের একটি ছবি আনতে। সেখানে গিয়ে দেখে মিঠাইয়ের ভাই গুল্তিরও একই অবস্থা। সিদ্ধার্থ তাকে বলে সে যখন পরের বার আসবে তাকে যেন হাসিমুখে দেখতে পায়। এরপর ছবি খুঁজতে গিয়ে নিজের মায়ের সাথে মিঠাইয়ের মায়ের একটি ছবি খুঁজে পায়, যা দেখে সেও আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপরে ধারাবাহিকের মোর কোনদিকে ঘুরবে সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

আরও পড়ুন: ‘মিঠাই’এ বড় চমক! রুদ্রর সহকর্মী হিসেবে পুলিশ অফিসারের বেশে আসছেন ‘ওগো নিরুপমা’ খ্যাত সুপারহিট অভিনেত্রী অর্কজা আচার্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment