Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

ফ্ল্যাটের ছাদে ‘চাকা চাক’ গানের সাথে দুর্দান্ত নাচ ‘পান্তা ভাতের কুন্ডু’ দীপান্বিতা কুন্ডুর! নেটিজেনদের নজর কেড়েছেন দীপান্বিতা কুন্ডু, ভাইরাল ভিডিও

ফ্ল্যাটের ছাদে ‘চাকা চাক’ গানের সাথে দুর্দান্ত নাচ ‘পান্তা ভাতের কুন্ডু’ দীপান্বিতা কুন্ডুর! নেটিজেনদের নজর কেড়েছেন দীপান্বিতা কুন্ডু, ভাইরাল ভিডিও

বর্তমান সময়ে দীপান্বিতা কুন্ডুকে সোশ্যাল মিডিয়ার ‘ডান্স অ্যান্ড এক্সপ্রেশন কুইন’ বললে কিছু ভুল বলা হবেনা। জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর হাত ধরে মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল এই নৃত্যশিল্পী। একেবারে খুদে বয়সে হাজার হাজার মানুষের সামনে টিভির পর্দায় নেচে মুগ্ধ করেছিলেন সকলকে। আজও সেটি বজায় রেখেছে সে। বর্তমানে তার নাচে মুগ্ধ হয়েছেন আরো বেশি মানুষ।

দীপান্বিতা কুন্ডুর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলটি থেকে সে প্রায়ই বিভিন্ন গানের সঙ্গে নিজের নাচের সমস্ত ভিডিও শেয়ার করে থাকেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল থেকে আবারো একটি নাচের ভিডিও শেয়ার করেছেন যা নিমেষের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘আতরাঙ্গী রে’এর হিট গান ‘চাকা চাক’এর সাথে নেচে সেই নাচের ভিডিও শেয়ার করেছেন দীপান্বিতা। এই মুহূর্তে যে ভাইরাল হয়েছে তার সাবস্ক্রাইবারদের মধ্যে এবং অনুরাগীদের মাঝে।

দীপান্বিতা কুন্ডু নিজের বাড়ির ছাদেই সবুজ শাড়িতে ও তার সাথে রানী রঙা ডিজাইনার ব্লাউজে সেজে এই নাচের ভিডিওটি বানিয়েছেন। সাথে পড়েছিলেন মানানসই গহনাও। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিজের নাচের এই ভিডিওটি শেয়ার করে আবারো নেটিজেনদের মাঝে প্রশংসিত হয়েছেন দীপান্বিতা। তার নাচ দেখে আবারও মুগ্ধ হয়েছেন নেটিজেনদের একাংশ। তার নাচ দেখেই স্পষ্ট তিনি নিয়মিত অভ্যাসে আছেন।

আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হলেও অজয় দেবগন বিষ্ফোরক প্রতিক্রিয়া দিলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গে এ কী বললেন অজয়, মুখ খুললেন সুপারস্টার অভিনেতা

ছোট থেকেই নাচের প্রতি ভালোবাসা তার। বর্তমানে যে ভালোবাসা ও নিষ্ঠা বেড়েছে অনেকগুণ। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। উল্লেখ্য, তার ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা ৬০ হাজারেরও বেশি। তার শেয়ার করা যেকোনো ভিডিওতে ভিউজও হয় অনেক। সম্প্রতি তার এই নাচের ভিডিওটিও তার ব্যতিক্রমী নয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment