Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

প্রেম করছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে, সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সাথে একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন দিশানি, ভাইরাল ছবি

প্রেম করছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে, সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সাথে একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন দিশানি, ভাইরাল ছবি

একসময়ের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। টলিউডের পাশাপাশি বলিউড কাঁপিয়েছেন তিনি। একটা সময় শূন্য থেকে শুরু করেছিলেন অভিনেতা। বর্তমানে তিনি সাফল্যের এক চূড়ান্ত শিখরে রয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি নাচেও দক্ষ ছিলেন। এমনকি একাধিক রিয়্যালিটি শোতে মহাগুরু হিসেবেও ছিলেন তিনি। সঞ্চালনাও করেছেন মিঠুন চক্রবর্তী। বলাই বাহুল্য, তিনি অলরাউন্ডার। উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী ও তার স্ত্রী যোগিতা বালির তিনটি পুত্র ও একটি কন্যা সন্তান।

ছেলে-মেয়েদের মধ্যে তার কাছে তার মেয়ে খুবই আদরের। অনেক ছোট বয়সেই তাকে দত্তক নিয়েছিলেন অভিনেতা। শোনা যায়, রাস্তা থেকে উদ্ধার করা হয়েছিল একটি শিশু কন্যাকে। তাকে উদ্ধার করে পুলিশ একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেন। এই খবরের কথা জানতে পেরে অভিনেতা এবং তার স্ত্রী ঐ স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ করে সেই শিশু কন্যাকে দত্তক নিয়ে নেন। একেবারে আদর, যত্নে, স্নেহে একেবারে নিজের মেয়ে হিসেবেই মানুষ করেন তাকে। তার নাম দিশানি।

মিঠুন চক্রবর্তীর চোখের মনি সে। আপাতত সে মন দিয়েছে তার প্রেমিককে। বর্তমানে চুটিয়ে প্রেম করছেন দিশানি। নিজের প্রেমিকের সাথে তার সম্পর্কের কথা সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে জানালেন নিজেই। মাঝে মাঝেই তার সাথে ছবি দিতে দেখা যায় দিশানিকে। হলিউডের অন্যতম পরিচিত অভিনেতা কোডি সুলেকের সাথে গত একবছর ধরে চুটিয়ে প্রেম করছেন দিশানি। সম্প্রতি তাদের সম্পর্কের একবছর পূর্ণ হওয়ায়, তা উদযাপন করেছেন তারা। সেই উদযাপনের চারটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিজেদের সম্পর্কের কথা এবং একসাথে একবছর কাটিয়ে দেওয়ার কথা জানিয়েছেন সকলকে।

আরও পড়ুন: ‘আবার সব দীপার দোষ’! মিশকার শয়তানিতে সন্তানসম্ভবা উর্মি সিঁড়ি থেকে পড়ে গেল তেলে পা পিছলে, হবে বাচ্চা নষ্ট! সব দোষ গিয়ে পড়লো দীপার ঘাড়ে, ধামাকা পর্ব আসছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে

সম্ভবত দিশানি এই মুহূর্তে ক্যালিফোর্নিয়াতে রয়েছেন। সেখানেই প্রেমে পড়েছেন এই হলিউড অভিনেতার। তারা যে এই মুহূর্তে প্রেমে একেবারে গদগদ, তা তাদের ছবি দেখেই স্পষ্ট হয়। মিঠুন কন্যা সোশ্যাল মিডিয়ায় ভালোই সক্রিয়। সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি কম জনপ্রিয় নন। তার অনুরাগীর সংখ্যা অসংখ্য, প্রায় ৮৪ হাজারের কাছাকাছি। তিনিও যে সোশ্যাল মিডিয়ার ছোটখাটো স্টার, তা বলাই বাহুল্য। এই মুহূর্তে নিজের প্রেমিকের সাথে চুটিয়ে প্রেম করছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment