Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 July 2026

ফের ৩ দিনের গোয়া সফরে অভিষেক ব্যানার্জি

ফের ৩ দিনের গোয়া সফরে অভিষেক ব্যানার্জি

সোমবার ফের গোয়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আগামী তিনদিন সেখানেই থাকবেন তিনি। সোমবার থেকেই গোয়াতে মনোনয়ন জমা দেওয়ার দিন শুরু হচ্ছে। ২৬ জানুয়ারি বাংলায় ফিরবেন অভিষেক ব্যানার্জি।

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভার ভোট। ৪০ আসনের গোয়া রাজ্যে নিজেদের জায়গা দখল করতে মরিয়া ঘাসফুল শিবির। গত সপ্তাহেই ৪০ আসনেই প্রার্থী তালিকাতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। প্রার্থী তালিকায় আছেন গোয়ার দুই প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও ও আলেমাও চার্চিল। গোয়ায় মহুয়া মৈত্র, সুস্মিতা দেব ও সৌরভ চক্রবর্তীকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।

গোয়ায় তৃণমূলের তারকা প্রচারক হিসেবে নাম আছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ও লিয়েন্ডার পেজের মত তারকাদের।

আরও পড়ুন: লকডাউনে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমে কাজ ঠিকমতো হচ্ছে কি? মাত্র ০.২ শতাংশ কর্মী পারছেন কাজ তুলতে, বলছে সমীক্ষা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation