Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
18 June 2026

কাশ্মীরে ভাই ইব্রাহিমের সঙ্গে ছুটি কাটচ্ছেন সারা! সামনে এল দিদি-ভাইয়ের মিষ্টি ছবি, ভাই-বোনের মিষ্টি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কাশ্মীরে ভাই ইব্রাহিমের সঙ্গে ছুটি কাটচ্ছেন সারা! সামনে এল দিদি-ভাইয়ের মিষ্টি ছবি, ভাই-বোনের মিষ্টি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কয়েকদিন আগেই ভিকি কৌশলের সাথে আসন্ন একটি নতুন ছবির শুটিং শেষ করেছেন সারা আলি খান। তাদের সেই শুটিং করার একটি ছোট্ট ঝলক কয়েকদিন আগে তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতাতেও। প্রকাশ্য রাস্তায় একেবারে সাধারণ পোশাকে দু’চাকায় দেখা গিয়েছিল ভিকি কৌশল ও সারা আলি খানকে। সেই নিয়েও বেশ চর্চা হয়েছিল মিডিয়াতে। তবে আপাতত ভাই ইব্রাহিম আলি খান ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর সাথে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী সারা আলি খান। সেখান থেকেই বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যা এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল।

সাইফ আলি খান ও অমৃত সিংয়ের এই দুই সন্তান নেট দুনিয়ায় বর্তমানে সেনসেশন, তা বলাই ভালো। সারা আলি খান ইন্ডাস্ট্রির একটি প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠছেন। তার অভিনয় প্রশংসিত হয় দর্শকমহলেও। অভিনেত্রী হিসেবে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন তিনি। তবে ইব্রাহিমকে এখনো পর্দার সামনে দেখা যায়নি। মাঝে শোনা গিয়েছিল তিনি ক্যামেরার পিছনের দুনিয়ার প্রতি আকর্ষিত অর্থাৎ তিনি ডিরেকশন দিতে চান। তবে ভবিষ্যতে ক্যামেরার সামনে তাকে যদি দেখা যায়, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। ইব্রাহিম আলি খানের মুখের আদল একেবারেই সাইফ আলি খানের মতই।

ইতিমধ্যেই কাশ্মীরে ঘুরতে যাওয়ার একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। বেশিরভাগ সময় ভাই ও মা অমৃতা সিংকে নিয়েই ঘুরতে যান তিনি। তবে এবার বন্ধুদের সাথে ভাইকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী। ট্রাভেল ভ্লগও করে থাকেন সারা। সারাদিন তিনি কীভাবে কাটাচ্ছেন! কি কি করছেন? সবটাই দেখাতে ভালোবাসেন তিনি। সম্প্রতি ভাই ইব্রাহিমের সাথে সারা যে ছবিটি শেয়ার করেছেন তা নেটিজেনদের মাঝে তুমুল ভাইরাল হয়েছে। ভাই-বোনের এই মিষ্টি ছবিতে ভালোবাসা জানিয়েছেন সকলেই।

আরও পড়ুন: ‘অভিষেকের একটাই মেয়ে, সেটা সাইনা, অন্য কেউ নয়’! নাম না করে পর্দার মেয়ে অভিনেত্রী তৃণা সাহাকে একহাত নিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা, তৃণাকে তোপ সংযুক্তার

ইব্রাহিমের কাছে তার দিদিই সব। সমস্ত খুনসুটি তার সাথেই। তার জীবনে তার প্রিয় বন্ধু দিদি সারা। বেড়াতে যাওয়া থেকে শুরু করে ঝগড়াঝাঁটি, সবটাই চলে দিদির সাথে। বরফে ড্রাইভ করেছে দিদির সাথেই। সম্প্রতি তাদের ভাইবোনের ছবিটি ভাইরাল হতেই বেজায় খুশি তাদের অনুরাগীরাও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment