Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

বাড়িতেই রয়েছে সুপারস্টার অভিষেক চট্টোপাধ্যায় এর নিথর দেহ, স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অভিনেতার স্ত্রী, তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিকমহল

বাড়িতেই রয়েছে সুপারস্টার অভিষেক চট্টোপাধ্যায় এর নিথর দেহ, স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অভিনেতার স্ত্রী, তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিকমহল

বিনোদনের জগতে ফের হলো নক্ষত্রপতন। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিকমহল। টলিউডে শোকের ছায়া। বৃহস্পতিবার সকালে কলকাতায় নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি।

গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন তিনি। বুধবার রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডে নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: শ্রীকৃষ্ণ বন্দনায় ‘সারেগামাপা’র মঞ্চ মাতিয়ে দিল প্রতিযোগী পদ্মপলাশ! তার সঙ্গে গলা মেলালেন স্বয়ং পণ্ডিত অজয় চক্রবর্তী! তৈরি হলো বিস্ময়কর মুহূর্ত, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

অভিনয়ই ছিল তাঁর প্রাণ। লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়েই বাঁচতেন তিনি। শুটিং করতে করতেই চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৭ বছর। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড।

নিজের বাড়িতেই চিকিৎসা করাতে চেয়েছিলেন তিনি। সেখানেই তাঁর স্যালাইনও চলে বলে জানা যায়। এরপরেই বুধবার রাত ১টা ১০ মিনিট নাগাদ তিনি মারা যান বলেই জানা গেছে। এই মুহূর্তে তার দেহ বাড়িতেই রয়েছে।

রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইন দেওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। রাত ১ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবাদপ্রতিম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৭ বছর।

আরও পড়ুন: লাল ওভার জ্যাকেটে লাস্যময়ী ঋতাভরী, বড়দিনের আগেই নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিনেত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment