Take a fresh look at your lifestyle.

মা কে নিয়ে ‘রান্নাঘর’ এ হাজির অভিনেত্রী শ্রুতি দাস! প্রেমিক স্বর্ণেন্দুর সঙ্গে বিয়ে নিয়ে দারুণ সারপ্রাইজ দিলেন অনুগামীদের, তুমুল ভাইরাল ভিডিও

190

এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস। ‘ত্রিনয়নী’ থেকে শুরু করে ‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনেত্রীর অভিনয় মন জয় করে নিয়েছে নেটিজেনদের। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন সক্রিয় অভিনেত্রী। অন্যদের মত তিনি অবশ্য নিজের ব্যক্তিগত জীবনকে লুকিয়ে রাখেন না অনুগামীদের কাছ থেকে।

বরং ১৪ বছরের বড় প্রেমিক, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তার ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কের কথা অনুগামীদের সকলেরই জানা। তবে এবার জি বাংলার ‘রান্নাঘর’ নামক কুকিং শোতে অতিথি হিসেবে হাজির হতে দেখা গেল অভিনেত্রীকে। সঙ্গে অবশ্য নিয়ে এসেছিলেন নিজের মা স্বরূপা দাসকে। এদিন মায়ের সঙ্গে চিংড়ি এঁচোড়ের মুখরোচক রাঁধার পাশাপাশি অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলাখুলি কথা বলেছেন টিভির পর্দায়।

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

জানিয়েছেন এখনই বিবাহের কোনো সিদ্ধান্ত না নিলেও দুই বাড়িতেই কথা বার্তা চলছে। এবং ইতিমধ্যেই প্রেমিক স্বর্ণেন্দুর সঙ্গে কথা বলে একটি বড় ফ্ল্যাট কিনেছেন তিনি যাতে বিয়ের পর নিজের মা বাবাকে সেখানে রাখতে পারেন নিজের সঙ্গে।

বলাই বাহুল্য এদিন রান্নাঘরে উপস্থিত হয়ে আরো একবার প্রকাশ্যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে অভিনেত্রী প্রমান করে দিয়েছেন বয়সের পার্থক্যের কারণে তাকে যতই সমালোচনার সম্মুখীন হতে হোক না কেন, তিনি অবশ্য কটাক্ষকে পাত্তা দিতে বিশেষ রাজি নন।

Comments are closed.