কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমুল ভাইরাল হতে দেখা গিয়েছিল বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকে। তার লেখা ‘কাঁচা বাদাম’ গানটি মন জয় করে নিয়েছিল নেটিজেনদের। যে কারণে ভারতবর্ষের বাইরেও ছড়িয়ে পরতে দেখা গিয়েছিল তার গান। এরপর দর্শকদের অনেকেই তার পরবর্তী গান নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন ভুবন বাদ্যকরের দিকে। এবার সব প্রশ্নের উত্তর পেয়ে চোখ কপালে উঠলো নেটিজেনদের।
কারণ জানা গিয়েছে পরবর্তী গানের জন্য এবার বাংলাদেশের ভাইরাল গায়ক হিরো আলমের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বাদাম কাকু। সম্প্রতি কলকাতার লেকটাউন এর একটি স্টুডিওতে রেকর্ড হয়েছে তাদের পরবর্তী গান। যার নাম ‘হাউ ফানি’। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশী নায়ক হিরো আলম জানিয়েছিলেন শুধু বাংলাদেশেই নয় বরং কলকাতাতে এসেও কাজ করতে চান তিনি।
তবে পরবর্তী প্রজেক্ট নিয়ে সে সময় মুখ খুলতে নারাজ ছিলেন হিরো আলম। এবার সামনে এলো বিস্তারিত তথ্য। জানা গিয়েছে নতুন গানের জন্য কাঁচা বাদাম কাকুর সঙ্গে জুটি বেঁধেছেন হিরো আলম। এদিন গোটা বিষয়টি নিয়ে মুখ খুলে ভুবন বাদ্যকর জানিয়েছেন তার সঙ্গে স্টুডিওতে উপস্থিত হতে পেরেছেন তার স্ত্রীও। জানা গিয়েছে এই নতুন ভিডিওটি পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার। ভুবন কাকুর ফ্যানেরা তাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন গানের জন্য।
আরও পড়ুন: অক্ষয়-টুইঙ্কেলের সঙ্গে তুলনা…, বিজেপিতে যোগ এবং নুসরতকে নিয়ে মুখ খুললেন সাংসদ অভিনেতা যশ
কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের কন্ঠে এবার লোকসঙ্গীত, আসছে খুব তাড়াতাড়ি pic.twitter.com/JSm7V45bSU
— BanglaXp Official (@BanglaXpBengali) April 8, 2022