Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

এরিকসনের মামলার জেরে সুপ্রিম কোর্টে হাজিরা দিলেন অনিল আম্বানী

অনিল আম্বানীর সম্পত্তি নিলাম করে টাকা মেটানোর দাবি জানায় এরিকসন

এরিকসনের মামলার জেরে সুপ্রিম কোর্টে হাজিরা দিলেন অনিল আম্বানী

রিলায়েন্স কমিউনিকেশনের বিরুদ্ধে এরিকসন ইন্ডিয়ার দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে হাজির হলেন অনিল আম্বানী। গত মঙ্গলবার, অনিল আম্বানীর সংস্থা, রিলায়েন্স কমিউনিকশনের বিরুদ্ধে ইচ্ছাকৃত আদালত অবমাননার অভিযোগ এনে,তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং নিলাম করে তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আবেদন করেছিল এরিকসন ইন্ডিয়া। সুপ্রিম কোর্টের বিচারপতি আর এফ নরিমানের বেঞ্চ ১২ ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল। সেখানে রিলায়েন্স টেলিকমের চেয়ারম্যান সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানির উপস্থিত থাকার কথার শোনা যাচ্ছিল। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিজেই হাজির হন রিলায়েন্স কমিউনিকেশনের কর্ণধার অনিল আম্বানী।
প্রসঙ্গত, ২০১৪ সালে সুইডেনের বহুজাতিক সংস্থা এরিকসনের সঙ্গে চুক্তি হয় অনিলের সংস্থা আর কমের। চুক্তির শর্ত ছিল, ভারতে আর কমের টেলিকম ব্যবসা সামলাবে এরিকসন। কিন্তু, পরে আর কমের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনে এরিকসন। দ্বারস্থ হয় ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের। অনিল আম্বানীর আর কমের কাছে বকেয়া প্রায় দেড় হাজার কোটি টাকা দাবি করে এরিকসন। পরে ৫৫০ কোটি টাকা মেটানোর রফা সূত্রে আসে দুই সংস্থা। গত ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে সেই টাকা মেটানোর কথা ছিল আর কমের। কিন্তু তা না হওয়ায়, সুপ্রিম কোর্টে জানুয়ারি মাসে আবেদন জানায় সুইডিশ বহুজাতিক সংস্থাটি। গত ৭ই জানুয়ারি এরিকসন সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, আদলতের নির্দেশ অমান্য করে বকেয়া না মেটানোয় আর কম কর্ণধার অনিল আম্বানীকে গ্রেফতারির নির্দেশ দিক কোর্ট।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল, দিল্লির ভোটে অন্যতম প্রচারক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation