বেশ কিছুদিন আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল ‘খরকুটো’ ধারাবাহিকটির সম্প্রচার। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী তৃণা সাহাকে। প্রথম থেকেই একান্নবর্তী পরিবারের গল্প দেখিয়ে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিল ‘খরকুটো’। কিন্তু এরপর ক্রমশ জনপ্রিয়তা হারাতে শুরু করেছিল ধারাবাহিকটি।
নেটদুনিয়ার বাসিন্দাদের একটি বড় অংশ অতিনাটকীয়তার অভিযোগে বিদ্ধ করেছিলেন ধারাবাহিকটিকে। তবে এবার ধারাবাহিকের নতুন গল্পের মোড় আরো একবার মন জয় করতে সক্ষম হল দর্শকদের। প্রসঙ্গত এই ধারাবাহিকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সাজি। কিছুদিন আগেই এই চরিত্রটির সঙ্গে বিয়ে হতে দেখা গিয়েছিল স্রোতের। কিন্তু এরপর ক্রমাগত হেনস্থার সম্মুখীন হতে হয় মুখার্জী বাড়ির মেয়ে সাজিকে।
শেষ পর্যন্ত নিষিদ্ধপল্লি থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয় বাড়ির অন্যান্য সদস্যরা। এরপরই বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে বাড়ি ফিরে আসার পরে প্রতিবেশীদের অপমানের সম্মুখীন হতে হয় সাজিকে কিন্তু এবার।ধারাবাহিকের নায়িকা গুনগুনকে দেখা গেল সাজির হয়ে তীব্র প্রতিবাদ করতে। এদিন সে জানিয়েছে এরকম ঘটনা যে কারোর পরিবারের সঙ্গেই হতে পারে।
তাই এখানে লজ্জা কিংবা অপমানের কিছু নেইম বলাই বাহুল্য তার এই মন্তব্য মন জয় করেছে দর্শকদের। ফলস্বরূপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁরা জানিয়েছেন ‘খরকুটো’ ধারাবাহিকের নির্মাতারা এখন চরম বাস্তব তুলে আনছেন ধারাবাহিকের মাধ্যমে।
View this post on Instagram




