Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
22 June 2026

সুপারস্টার দেব এর সঙ্গে নৌকায় উদ্দাম নাচ মিঠাই এর! এবার গঙ্গার বুকে নৌকা চড়ে নববর্ষ উদযাপন করবেন জি বাংলার সদস্যরা! উপস্থিত ‘মিঠাই’ থেকে শুরু করে টলিউড সুপারস্টার দেব, ভাইরাল ভিডিও

সুপারস্টার দেব এর সঙ্গে নৌকায় উদ্দাম নাচ মিঠাই এর! এবার গঙ্গার বুকে নৌকা চড়ে নববর্ষ উদযাপন করবেন জি বাংলার সদস্যরা! উপস্থিত ‘মিঠাই’ থেকে শুরু করে টলিউড সুপারস্টার দেব, ভাইরাল ভিডিও

নববর্ষ উপলক্ষে বিভিন্ন বাংলা চ্যানেলগুলিকে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যায়। তবে এবার সকলকে চমকে দিতে দেখা গেল জি বাংলা কর্তৃপক্ষকে। কারণ একেবারে অন্যরকম একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবার জি বাংলার তরফে।

জানা গিয়েছে গঙ্গার বুকে এক সুবিশাল লঞ্চে চড়ে বর্ষবরণ অনুষ্ঠানে মেতে উঠবেন টলিউডের একাধিক অভিনেতা এবং অভিনেত্রীরা। প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বর্ষবরণ অনুষ্ঠানের নতুন প্রোমো নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিতে দেখা দিয়েছে জি বাংলা কর্তৃপক্ষকে। জানা গিয়েছে গোটা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন টলিউড সুপারস্টার দেব। পাশাপাশি উপস্থিত থাকবেন জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের জনপ্রিয় চরিত্ররা।

ইতিমধ্যেই এই বর্ষবরণ অনুষ্ঠানের প্রোমোতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। পাশাপাশি উপস্থিত থাকবেন বর্ষীয়ান টলিউড অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ও। নাচে গানে বাংলা নববর্ষ উদযাপন করতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখেদের।

আরও পড়ুন: বাবা-মাকে নিয়ে ইঁটের বাড়িতে থাকতে চায় সে, তাই শাক বিক্রি করেই সংসারের হাল নিজের কাঁধে তুলেছে বাচ্চা ছেলে! তুমুল ভাইরাল ভিডিও

প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় বর্ষবরণ অনুষ্ঠানের প্রোমো ভাইরাল হতেই নেটিজেনরা জানিয়েছেন একেবারে অভিনব অনুষ্ঠানের আয়োজন করতে সক্ষম হয়েছেন জি বাংলা কর্তৃপক্ষ। জানা গিয়েছে গোটা অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে মাঝগঙ্গা থেকে। বলাই বাহুল্য এই নতুন ধরনের অনুষ্ঠান দেখতে চেয়ে উদগ্রীব হয়ে রয়েছেন বাংলা ধারাবাহিকের অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment