Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

সুশান্ত সিং রাজপুত কে ভুলে এবারে নতুন ভাবে জীবন সাজাচ্ছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, জীবনে এলো নতুন মানুষ, রিয়া চক্রবর্তীর জীবনে এলো নতুন কেউ!

সুশান্ত সিং রাজপুত কে ভুলে এবারে নতুন ভাবে জীবন সাজাচ্ছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, জীবনে এলো নতুন মানুষ, রিয়া চক্রবর্তীর জীবনে এলো নতুন কেউ!

চলতি বছর ১৪ ই জুন পূরণ হবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ২বছর। দেখতে দেখতে কেটে গেল ২টো গোটা বছর। এখনো তার মৃত্যুর দিন টা মানুষকে ভাবিয়ে তোলে কি করে জলজ্যান্ত একটা প্রাণ চোখের সামনে উবে গেল, এখনো মানুষ বিশ্বাস করতে পারে না সুশান্ত সিং রাজপুত আর আমাদের মধ্যে নেই। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর তার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং আরো অন্যান্য তারকাদের নিয়ে নানান প্রশ্ন উঠেছিল। এমনকি রিয়াকে বেশ কয়েক মাস হাজতবাস করতে হয়েছিল। কিন্তু যত দিন গিয়েছে সুশান্তকে নিজের জীবন থেকে মুছে ফেলেছেন রিয়া। জীবনে নতুন ব্যক্তির প্রবেশ ঘটেছে রিয়ার।

সম্প্রতি পুরনো বন্ধু শিবানি দান্দেকার এর সঙ্গে মুম্বাইয়ের রাস্তায় মর্নিং ওয়াক করতে দেখা গিয়েছে রিয়াকে। তাদের দুজনের পরনে ছিল স্পোর্টস টি-শার্ট এবং স্পোর্টস জেগিংস। আর রোদ থেকে বাঁচার জন্য মাথায় ছিল টুপি দু’জনকেই জগিং করতে করতে স্ট্রেচিং করতে দেখা যায়। কিছুদিন আগে শিবানী এবং ফারহান বিয়েতেও দেখা গিয়েছিল রিয়াকে।

আরও পড়ুন: কাঁচা বাদাম পাকা বাদাম গান নয়, গানের জন‍্য দরকার আসল শিক্ষা, ভাইরাল সংষ্কৃতি নিয়ে মা বললেন পণ্ডিত অজয় চক্রবর্তী

এই মূহূর্তে রিয়ার হাতে কোনো কাজ নেই। তিনি বারবার কাজে ফিরতে চান এই দাবি জানিয়েছেন। কিন্তু সুশান্ত সিং এর মৃত্যুর পর থেকেই তাকে নিয়ে নানা রকম ঘটনা উঠে আসছে। ড্রাগ চক্রান্ত থেকে শুরু করে সুশান্ত সিং এর মৃত্যুর রহস্য পর্যন্ত কিনারা করতে তাকে বারবার সিবিআই এর দরজায় হাজির হতে হয়েছে। সুশান্ত সিং রাজপুত মৃত্যুর পরে রিয়া এবং তার ভাই সৌভিক দু’জনকে গ্রেফতার করা হয়েছিল বেশ কয়েক মাস হাজতবাস এর পরে অবশেষে মুক্তি পেয়েছিল দুজনে। বর্তমানে দু বছর হয়ে গেল সুশান্ত সিং মৃত্যুর রহস্য এখনো সমাধান হয়নি। এই নিয়ে বহু মানুষ আন্দোলন করেছে ‘জাস্টিস ফর সুশান্ত’ এই শ্লোগান এখনো লোকের মুখে মুখে ফিরছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment