বুধবার থেকে নিউটাউন বিশ্ববাংলা কনভেশন সেন্টারে শুরু হয়ে গেল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২২। এদিন বেলা ১২ টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল জগদীপ ধনখড়, শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে উদ্বোধন হয় বাণিজ্য সম্মেলনের। এদিনের অনুষ্ঠানে উদ্যোগপতি গৌতম আদানী সহ দেশের তাবড় তাবড় শিল্পপতিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভবানীপুরে মমতা ব্যানার্জি ৫০ হাজারের বেশি ভোটে জিতবে, মত বিজেপির রাজ্য সহ সভাপতি জয় ব্যানার্জির
এদিন উদ্বোধনী অনুষ্ঠানের আগে দেশের তিন শিল্পপতির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আদানি গোষ্ঠীর কর্তা গৌতম আদানি, জিন্দাল গোষ্ঠীর প্রধান এবং উইপ্রো কর্তা আজিম প্রেমজির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারও বাংলাদেশ, জাপানের প্ৰতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মমতা ব্যানার্জি।