Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
4 July 2026

স্বস্তির খবর! ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে বৃহস্পতিবার নামছে বৃষ্টি

স্বস্তির খবর! ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে বৃহস্পতিবার নামছে বৃষ্টি

ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণ বঙ্গের মানুষ। হতে চলেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সেইমত একটু বেলা বাড়তেই কলকাতার আকাশ মেঘলা।

আরও পড়ুন: ফেব্রুয়ারির শুরুতে শীতের আমেজ বাংলায়, আরও কমলো তাপমাত্রা  

বাতাসে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাধারণ মানুষ অস্বস্তিতে পড়েছিল। বৃষ্টি ফলে তাপমাত্রা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়ায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়তে পারে বৃষ্টিপাত। হাওয়া অফিস জানিয়েছে, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং সহ জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal