Gold ₹144,700/10g
Silver ₹242.20/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
14 June 2026

শক্তি বাড়ছে নিম্নচাপের; বেলার দিকে ভারী বর্ষণের পূর্বাভাস হওয়া অফিসের 

শক্তি বাড়ছে নিম্নচাপের; বেলার দিকে ভারী বর্ষণের পূর্বাভাস হওয়া অফিসের 

কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার দফতরের পূর্বাভাস মেনেই সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। হওয়া অফিস সূত্রে খবর, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমান আরও বাড়বে।  

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। যার ফলে ঝড়ের সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। মূলত উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভবনা থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর। 

ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলোতে নিম্নচাপের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকেদের জন্যও সমুদ্র চানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

আরও পড়ুন: বাড়ি ভাঙ্গায় ২০ হাজার, গবাদি পশুর জন্য ৩০ হাজার, যশের ত্রাণে কোথায় কত ক্ষতিপূরণ?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal