Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

“আমি দুটো বাচ্চার মা, আমার বিয়ে ভেঙে গেছে”! এমনই আরো অনেক কথা হচ্ছে অভিনেত্রী তৃণা সাহার নামে, এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজে

“আমি দুটো বাচ্চার মা, আমার বিয়ে ভেঙে গেছে”! এমনই আরো অনেক কথা হচ্ছে অভিনেত্রী তৃণা সাহার নামে, এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজে

তৃণা সাহা, এতদিনে বাংলা অভিনয় জগতে বেশ পরিচিত মুখ। এই অভিনেত্রীকে আমরা চিনি ছোট পর্দার দৌলতে। তবে বর্তমানে শুধু টেলিভিশন জগত নয় সিনেমা থেকে ওটিপি প্লাটফর্ম সবেতেই দাফিয়ে অভিনয় করছেন অভিনেত্রী তৃনা সাহা। বড় পর্দায় কাজের পাশাপাশি টেলিভিশন এবং বেশ ক’টি ওয়েব সিরিজে কাজ করেছেন অভিনেত্রী। প্রত্যেকটি কাজেই সাফল্যের শিখরে উঠছেন অভিনেত্রী। আর যত সাফল্য আসছে তার হাতে ঠিক ততটাই বিভিন্ন কথা ছড়ানো হচ্ছে অভিনেত্রীর নামে।

সম্প্রতি অঞ্জন দত্ত পরিচালিত “মার্ডার বাই দা সি” এর প্রমোশনে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই অভিনেত্রী সাংবাদিকদের সামনে বলেন তিনি নিজেও শুনেছেন তার নামে বেশ কিছু ঘটনা রটানো হচ্ছে। অভিনেত্রী বলেন, “আমি নাকি দুটো বাচ্চার মা হয়ে গেছি” , “আমার নাকি বিয়ে ভেঙে গেছে” , “খড়কুটো নাকি ছমাস আগেই শেষ হয়ে যাচ্ছে”। এসব আরো অনেক ধরনের কথাই কানে এসেছে অভিনেত্রীর। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “এই কথাগুলো আমিও শুনেছি এবং শুনতেও খুব ভালো লাগে যে মানুষ আমাকে নিয়ে এতটা ভাবেন। কিন্তু আমি বরাবরই খুব খোলা মনের মানুষ। তাই আমার কাজের জায়গা বা আমার ব্যক্তিগত জীবনে যাই হবে তা আমি আপনাদের নিশ্চয়ই জানাবো। কারন আজকের ট্রেনা সাহা তো আপনাদের জন্যই তো যেটা আমার মনে হবে আপনাদের সাথে শেয়ার করা উচিত সেটা আমি আপনাদেরকে জানাবো।”

আরও পড়ুন: “আমি আজও একই আছি”, Valentine’s Day তে নিখিল কাকে বললেন?

প্রসঙ্গত ছোট পর্দায় সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করলেও বর্তমানে বেশ বড় বড় প্রজেক্ট এর সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। করেছেন খোকাবাবু খরকুটার মতো জনপ্রিয় ধারাবাহীকে লিড ক্যারেক্টারে অভিনয়। বড় পর্দাতেও বেশ কিছু জনপ্রিয় অভিনেতাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সম্প্রতি স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথে “শ্রীমতি” ছবিতেও পাল্লা দিয়ে অভিনয় করেছেন তৃনা। পরবর্তীকালে জনপ্রিয় পরিচালক অরিন্দম শীল এবং সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে লিড ক্যারেক্টারে অভিনয় করবেন অভিনেত্রী তৃণা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment