Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

বাতিল ৫২ টি দূরপাল্লার ট্রেন, দেখে নিন হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে বাতিল ট্রেনের তালিকা

বাতিল ৫২ টি দূরপাল্লার ট্রেন, দেখে নিন হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে বাতিল ট্রেনের তালিকা

দক্ষিণ-পূর্ব ও মধ্য রেলের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার থেকে ৩১ তারিখ পর্যন্ত বাতিল করা হয়েছে এইসব ট্রেন। দক্ষিণ-পূর্ব ও মধ্য রেলের বিলাসপুর ডিভিশনের রায়গড়-ঝাড়সুগুদা শাখায় ইন্টারলকিংয়ের কাজ চলবে। তাই বাতিল করা হয়েছে ৫২ টি দূরপাল্লার ট্রেন। বাতিল হওয়া ট্রেনের মধ্যে বেশিরভাগ হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে ছাড়ে। কী কী ট্রেন বাতিল করা হয়েছে, দেখে নেওয়া যাক তালিকা।

হাওড়া-মুম্বই, হাওড়া-সাঁইনগর,  সাঁতরাগাছি-নান্দেড়,  সাঁতরাগাছি-পুণে, হাওড়া-পুণে, হাওড়া-আহমেদাবাদ, শালিমার-এলটিটি, শালিমার-পোরবন্দর, শালিমার-ওখা।

এইসব ট্রেনে যাঁদের টিকিট বুকিং করা ছিল তাঁদের অন্য ট্রেনে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে রেল। ট্রেন বাতিলের এই সিদ্ধান্তে যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব রেল ৷

আরও পড়ুন: ড্রাগ তদন্তে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রকুলপ্রীত সিংহকে ডেকে পাঠাল NCB

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation