Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
17 June 2026

আধিকারিকদের সঠিক সময়ে সম্পত্তির হিসেব জমা দিতে হবে; নির্দেশ নবান্নের 

আধিকারিকদের সঠিক সময়ে সম্পত্তির হিসেব জমা দিতে হবে; নির্দেশ নবান্নের 

সঠিক সময়ে মধ্যে সরকারি আধিকারিকদের যাবতীয় সম্পত্তির হিসেব জমা দিতে হবে। নবান্নের তরফে এমনই একটি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এমন নির্দেশ আগেও ছিল। কিন্তু তা সত্ত্বেও অনেক আমলা, আধিকারিক নির্দিষ্ট সময়ে সম্পত্তির হিসেব জমা দিচ্ছেন না বলে অভিযোগ। যে কারণে ইন্টার্নাল অর্ডার জারি করে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটল নবান্ন। 

সম্প্রতি বেশ কিছু দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। সিবিআই, ইডি তদন্তে করছে। এই অবস্থায় তদন্তে একাধিক সরকারি আধিকারিকেরও নাম উঠে আসছে। যা নিয়েও নানান গুঞ্জন শুরু হয়েছে। অনেকের মতে, দুর্নীতি রুখতেই এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে নবান্ন। সে কারণেই অফিসারদের জন্য এই নির্দেশ। 

উল্লেখ্য, ইতিমধ্যেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের দুই আধিকারিক ইডি হেফাজতে রয়েছেন। তদন্তকারীদের স্ক্যানার রয়েছেন আরও কয়েকজন। অন্যদিকে রাজ্যের ৮ জন আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করেছে ইডি। এসবের মধ্যেই শাসকদলের তরফে জানানো হয়েছে, কোনও প্রকার দুর্নীতির ক্ষেত্রেই জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য ও দল। সব মিলিয়ে পর্যবেক্ষকদের একাংশের মতে, নতুন করে নবান্নের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

আরও পড়ুন: মেদিনীপুর কলেজ মাঠের ভিড়ে ঠাঁসা সমাবেশে অমিত শাহের পাশে শুভেন্দু

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal