Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

কিছুদিন আগেই কাছের মানুষের প্রমোশন ভিডিও নিয়ে স্ট্যান্ড আপ কমেডি করার একটি ছোট্ট ভিডিও সামনে এসেছিল দর্শকদের! এবার নিজের তিনটে বিয়ে নিয়ে সত্যিকারের স্ট্যান্ড আপ কমেডি করলেন প্রসেনজিৎ, ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই কাছের মানুষের প্রমোশন ভিডিও নিয়ে স্ট্যান্ড আপ কমেডি করার একটি ছোট্ট ভিডিও সামনে এসেছিল দর্শকদের! এবার নিজের তিনটে বিয়ে নিয়ে সত্যিকারের স্ট্যান্ড আপ কমেডি করলেন প্রসেনজিৎ, ভাইরাল ভিডিও

বাংলা সিনেমা জগতের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামটি স্বর্ণাক্ষরে খচিত নামের মধ্যে একটি। টলিউডের ইন্ডাস্ট্রি বললে একমাত্র এই মানুষটাকেই বোঝানো হয়। ক্যারিয়ারের শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। কিন্তু পরবর্তীকাল থেকে দর্শককে উপহার দিয়েছেন একের সব এক সব সুপার হিট সিনেমা। বাংলা সিনেমা যখন প্রায় ধ্বংসের অবস্থা তখন বাংলা সিনেমাকে তুলে ধরার দায়িত্ব নেন অভিনেতা। বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের দক্ষতায় নিজের জায়গা প্রতিষ্ঠা করেছেন তিনি।

এদিকে অন্যদিকে হলেন আমাদের আজকের মহানায়ক পুরস্কারপ্রাপ্ত অভিনেতা দেব। অভিনয় জগতে পদার্পণ করেই সাফল্য পাননি এই অভিনেতা। কিন্তু নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে মন জয় করেছেন ৮ থেকে ৮০ সকলের। দীর্ঘ কয়েক বছর অভিনয়ের পর এখন তিনি একজন প্রযোজক। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্জার্স বলে তাঁর নিজস্ব একটি প্রযোজনা সংস্থা রয়েছে। আর সেই প্রযোজনা সংস্থা থেকে ই বর্তমানে নতুন নতুন কনসেপ্ট এর বিভিন্ন সিনেমা আনছেন অভিনেতা।

এই প্রযোজনা সংস্থার থেকেই আসতে চলেছে অভিনেতা দেব এবং প্রসেনজিৎ অভিনীত সিনেমা কাছের মানুষ। তারই ট্রেলার সম্প্রতি সামনে এসেছে দর্শকের। ট্রেলার লঞ্চ হবার পর দর্শক বেশ উত্তেজিত দুই মহানায়ককে এক স্ক্রিনে দেখার জন্য। এই সিনেমার পরিচালনা করেছেন প্রতিক্রিত বসু। যদিও এই সিনেমার ট্রেলার লঞ্চ হওয়া নিয়েও একটি ছোট্ট ভিডিও পোস্ট করা হয়েছে এই প্রযোজনা সংস্থার তরফ হয়েছে।

আরও পড়ুন: দড়িতে চুল বেঁধে ঝুলে ঝুলে নাচ! ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্টে’ বর্ধমানের মেয়ে সাথীর নাচ দেখে চমকে গেল গোটা ভারত, তুমুল ভাইরাল ভিডিও

সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে, দেব প্রসেনজিৎ কে বলছেন প্রসেনজিতের নাকি চারটে বিয়ে আর সেটা নিয়েই স্ট্যান্ড আপ কমেডি করতে বলা হয়। প্রথমে প্রসেনজিৎ একেবারেই রাজি ছিলেন না এই স্ট্যান্ড আপ কমেডি করতে। কিন্তু দেব তাঁকে অনেক ভালোমতো বোঝান এবং খিল্লি করেন। আর তারপরেই দেখা গিয়েছিল স্ট্যান্ড আপ কমিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা।

কয়েকদিন অপেক্ষার পরেই সামনে এসেছে সেই ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেতাদের এবং অভিনেত্রী ঈশা সাহা সহ আরো অনেক তারকারাই উপস্থিত রয়েছেন সেই স্থানে। আর প্রসেনজিৎ স্টেজে উঠে মাইকের সামনে স্ট্যান্ড আপ কমেডি করছেন নিজের পার্সোনাল লাইফ কে নিয়ে। যদিও সেখানে অভিনেতা শুধু নিজের বিবাহিত জীবনের কথা বলেননি। নিজের ছোটবেলার বিভিন্ন এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন সকলের সাথে। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই প্রচুর দর্শক লাইক করেছেন এই ভিডিওটিকে। মানুষের ভালোবাসা ঠিক কতটা কাজ করছে তা কমেন্ট সেকশন থেকেই স্পষ্ট হবে।

আরও পড়ুন: অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু সহ একাধিক তারকার বাড়িতে আয়কর হানা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment