Gold ₹144,700/10g
Silver ₹242.20/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
13 June 2026

“তিনি চার্মিং, বুদ্ধিমান এবং স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব” – ব্রহ্মাস্ত্রে সুপারস্টার শাহরুখ খানের সাথে কাজ করে প্রশংসায় পঞ্চমুখ বঙ্গ ললনা মৌনি

“তিনি চার্মিং, বুদ্ধিমান এবং স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব” – ব্রহ্মাস্ত্রে সুপারস্টার শাহরুখ খানের সাথে কাজ করে প্রশংসায় পঞ্চমুখ বঙ্গ ললনা মৌনি

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের বয়কট সময়কালের মধ্যে ব্রহ্মাস্ত্র। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় কাজ করেছেন আমাদের বাংলার কন্যা মৌনি রায়। এই ছবিতেই শেষবারের জন্য দেখতে পাওয়া গেছে মৌনিকে। আবার ব্রহ্মাস্ত্রতে ক্যামিও ক্যারেক্টারে দেখতে পাওয়া গেছে শাহরুখ খানকেও। একসাথে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন অভিনেত্রী। সাক্ষাৎকারে কিং খানের প্রশংসায় পঞ্চমুখ মৌনি।

প্রসঙ্গত গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্য়ায়। পরিচালিত “ব্রহ্মাস্ত্র”। হিন্দি ছাড়াও আরো চারটি ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা। তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় দেখতে পাওয়া যাবে ব্রহ্মাস্ত্রকে। মৌনি ও শাহরুখ খান ছাড়াও এই সিনেমাতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট এবং নাগার্জুন। আবার শাহরুখ ছাড়াও দীপিকা পাড়ুকোন এবং অন্যান্য সেলিব্রিটিদের দেখতে পাওয়া গেছে ক্যামিও চরিত্রে।

সম্প্রতি একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী মৌনি শেয়ার করে নিয়েছিলেন নিজের অভিজ্ঞতা। শাহরুখ সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী মৌনি বলেন, “ওঁর মতো ব্যক্তিত্বকে সামনে থেকে দেখে আমি অবাক হয়েছি। উনি একজন চার্মিং, বুদ্ধিমান এবং স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব। হে ভগবান! উজ্জ্বল ব্যক্তিত্ব তিনি। আমার প্রতিদিন অনেক প্রশ্ন থাকত এবং আমি শুধু তাঁকে জিজ্ঞাসা করতাম। তিনি সবকিছুর উত্তর দিতেন খুব দয়ালু ভাবে। চারপাশের সবাইকে ভালোবাসায় ভরিয়ে দেন তিনি এবং আমরা সবাই শাহরুখ স্যারকে ভয় পেতাম”।

আরও পড়ুন: কেক কেটে জন্মদিন ধুমধাম করে পালন করেলন ‘বকুল কথা’ খ্যাত অভিনেত্রী উষসী রায়! অনুগামীদের শুভেচ্ছা বার্তায় ভরলো সোশ্যাল মিডিয়া

এছাড়াও অভিনেত্রী আরো অনেক কিছু বলেছেন। শাহরুখের ক্যামিও রোল সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, “রণবীর, আলিয়া, বচ্চন স্যার, নাগার্জুন স্যারের সঙ্গে কাজ করা, শাহরুখ স্যারও এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন… এই জগতের অংশ হওয়া আমার কাছে বিশাল ব্যাপার।”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment