Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

“পুরনো প্রেম আবার জোড়া লাগল নাকি?” – ভালোবাসার সম্পর্কের বিচ্ছেদের ৬ মাসের মধ্যেই আবার একসাথে অভিনেতা রোহন সৃজলা! দুজন দুজনের হাত ধরে ক্যামেরাবন্দি হলে প্রশ্নের ঝড় উঠলো সোশ্যাল মিডিয়ায়

“পুরনো প্রেম আবার জোড়া লাগল নাকি?” –  ভালোবাসার সম্পর্কের বিচ্ছেদের ৬ মাসের মধ্যেই আবার একসাথে অভিনেতা রোহন সৃজলা! দুজন দুজনের হাত ধরে ক্যামেরাবন্দি হলে প্রশ্নের ঝড় উঠলো সোশ্যাল মিডিয়ায়

রোহন ভট্টাচার্য এবং সৃজলা গুহ বর্তমানে টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই মুখ। দুজনেই কিন্তু বড় পর্দাতে চেষ্টা করেছিলেন সাফল্য অর্জনের। কিন্তু কেউই সেখানে দাঁড়াতে পারেনি। তবে ছোটপর্দায় বেশ ভালো পরিচিতি লাভ করেছেন দুজনেই। তবে বড় পর্দাতে কাজ করার সময় থেকেই রোহন আর সৃজলার মধ্যে ছিল ভালবাসার সম্পর্ক। সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে মাত্র ছয় মাস আগে। তবে এখনো পর্যন্ত বিচ্ছেদের রেশ কাটেন। তার আগেই প্রেমিকের হাত ধরে হাসিমুখে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী সৃজলা। কিন্তু এই ছবির সামনে আসতে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হল প্রশ্নের ঝড়। “পুরনো প্রেম আবার জোড়া লাগল নাকি?” এমনই আরো একাধিক প্রশ্ন করছেন নেটিজেনরা। তাদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে তাহলে তারা আবার একসাথে কি দেখতে পাবেন এমনই হাজারো প্রশ্ন রয়েছে তাদের মনে।

তবে যারা দেখেছেন তারা তো জানেন। কিন্তু যারা জানেন না আমি তাদেরকে বলে রাখি ভালোবাসার সম্পর্কের বিচ্ছেদের পর একসাথে দেখতে পাওয়া যায়নি এই অভিনেতা অভিনেত্রীকে। তবে এতদিন পর হঠাৎ করে একই ফ্রেমে কিভাবে? আসলে খুব শীঘ্রই স্টার জলসা সম্প্রচারিত নাচের নন ফিকশন শো ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩ এর মঞ্চে আসতে চলেছেন মিস পীহু। অন্যদিকে আমাদের সকলেরই জানা যে এই শো এর সঞ্চালকের স্থানে রয়েছেন “ভাসান বাপি” ওরফে রোহন। অভিনেত্রী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর সঙ্গে থাকবে তাঁর দুর্দান্ত বেলি ডান্স। ১৫ থেকে ১৬ই অক্টোবরের দুটি এপিসোডে থাকবে স্পেশাল পারফরমেন্স। সেখানেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে হাত মেলাতে দেখতে পাওয়া যাবে তাঁকে। সবটা মিলিয়ে বেশ এপিসোড দেখতে পাওয়া যাবে সপ্তাহের ওই দুটি দিনে।

প্রসঙ্গত বড় পর্দাতে কাজ করেছেন এই অভিনেতা – অভিনেত্রী দুজনেই। কিন্তু সেখানে তেমনভাবে কোন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। তবে ছোট পর্দায় ধারাবাহিকের অভিনয়ের মাধ্যমে এক ধাক্কায় এক ধারাবাহিকেই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন দর্শক না হলে। মন ফাগুন ধারাবাহিকের হাত ধরে সৃজনার জনপ্রিয়তায় জোয়ার এসেছে। রীতিমতো ফ্যান বেস তৈরি হয়ে গেছে পিহুর। যদিও টিআরপির অভাবে মন ফাগুন বন্ধ হয়ে গেলেও ওই ধারাবাহিকের হাত ধরেই সৃজলা ভক্তের গোষ্ঠী তৈরি হয়ে হয়েছে। কারণ নিজের অভিনয় দক্ষতাতে দর্শকের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী নাচ এবং লেখালেখি ভালোবাসা। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর ইংরেজি কবিতার বই “ফরএভের জানুয়ারি”। অন্যদিকে অভিনেতা রোহন বর্তমানে কাজ করছেন ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে সঞ্চালক হিসেবে। তার সাথেই আবার ওয়েব সিরিজের কাজেও ব্যস্ত রয়েছে অভিনেতা। তবে যে বিষয়ে প্রশ্ন উঠেছে দর্শকের মনে সেটা কি সত্যি কিনা তার উত্তরে এবার দেবের সময়।

আরও পড়ুন: দেখতে দেখতে তেরো বছর পার, জানেন ইনিই ছিলেন রাজের প্রথম স্ত্রী?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment