উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মীদের জন্য খুশির খবর। বড়দিনের মধ্যে তিন দিন ছুটি দিল রাজ্য। নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২৬ ডিসেম্বরও ছুটি থাকবে। ২৫ ডিসেম্বর রবিবার থাকায় এই সিদ্ধান্ত বলে খবর। এদিকে আবার ২৪ তারিখ শনিবার থাকায় ওইদিনও ছুটি থাকছে। সব মিলিয়ে বিড়দিনে টানা ৩ দিন পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ফলে স্বাভাবিক কারণেই উৎসব মরশুমে চাইলেই কাছেপিঠে কোথাও ঘুরে আসতে পারেন অনেকে।
এদিকে ডিসেম্বরে অনেকগুলো দিন ব্যাঙ্কও বন্ধ থাকছে। আরবিআই ডিসেম্বর মাসের যে ছুটির তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, শুধু ডিসেম্বর মাসেই সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলো মোট ১৪দিন বন্ধ থাকবে। যার মধ্যে শনি, রবিবার সাপ্তাহিক ছুটির দিনগুলোও থাকছে।
এদিকে বড়দিন ছুটির দিনে পড়ায় রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোতেও ব্যাপক ভিড় হওয়ার সম্ভবনা রয়েছে। ইতিমধ্যেই অনেক জায়গায় বুকিংও ফুল হয়ে গিয়েছে বলে খবর। তার মধ্যেই রাজ্যের এই ঘোষণায় স্বভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া।
আরও পড়ুন: বিশ্বভারতীর ৩ পড়ুয়াকে ক্লাস করার অনুমতি, উপাচার্যের ভূমিকার কড়া সমালোচনা হাইকোর্টের




