Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

দিল্লিতে শৈত্যপ্রবাহ,ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত রেল ও উড়ান পরিষেবা

দিল্লিতে শৈত্যপ্রবাহ,ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত রেল ও উড়ান পরিষেবা

হাড় কাঁপানো ঠাণ্ডায় নাজেহাল দশা দিল্লি সহ গোটা উত্তর ভারতের। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। কুয়াশার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। বিমান ওঠা-নামাতেও সমস্যা দেখা দিয়েছে। দিল্লিতে তাপমাত্রা নেমেছে ১ ডিগ্রিতে। প্রবল ঠাণ্ডার কারণে দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতি আরও ২ থেকে ১ দিন চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।

সোমবারের পর মঙ্গলবারও রাজধানী দিল্লির আকাশে সূর্যকে দেখা যায়নি। ঘন কুয়াশার জেরে দিল্লি ও সংলগ্ন এলাকায় যান চলাচলে সমস্যা হচ্ছে। উত্তর ভারতের রেল পরিষেবাও ব্যাহত হচ্ছে। ৩৬টি ট্রেন দেরীতে চলছে। দেরীতে উড়ছে বিমান।  দিল্লি থেকে কাঠমান্ডু, জয়পুর, শিমলা,দেরাদুন, চণ্ডীগড় ও কুল্লুর বিমান দেরীতে উড়ছে। এরমধ্যে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে মৌসম ভবন। তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে।

উল্লেখ্য, শৈত্যপ্রবাহের জেরে ১৫ জানুয়ারি পর্যন্ত দিল্লির স্কুলগুলি ও উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেই রাজ্যের প্রশাসন।

আরও পড়ুন: গত দু’বছরে জাতীয় দলগুলির প্রাপ্ত ৯৮৫ কোটি টাকা কর্পোরেট অনুদানের মধ্যে বিজেপি একাই পেয়েছে ৯১৫ কোটির বেশি!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation