Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

ইঞ্জিন থেকে আলাদা এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি, আতঙ্কে ট্রেন থেকে নেমে এলেন যাত্রীরা

ইঞ্জিন থেকে আলাদা এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি, আতঙ্কে ট্রেন থেকে নেমে এলেন যাত্রীরা

বিহারে সত্যাগ্রহ এক্সপ্রেসসের ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেল পাঁচটি বগি। বৃহস্পতিবার সকালে বিহারের বেটিয়া মাজাউলিয়া স্টেশনের কাছে আচমকা ট্রেনের পাঁচটি বগি খুলে যায়। তবে দুর্ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের হতাহতের খবর পাওয়া যায়নি।  ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব মধ্য রেলের আধকারিকরা।

জানা গিয়েছে, ট্রেন স্টেশন ছাড়ার পর বিকট শব্দ হয়ে থেমে যায়। এরপর যাত্রীরা দেখতে পান পিছনের দিকে ৫ টি বগি আলাদা হয়ে গিয়েছে। ভয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। কীভাবে এই দুর্ঘটনা হল, কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কাপলিং খুলেই এই বিপত্তি।

 

আরও পড়ুন: পেগাসাস কাণ্ডে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন শীর্ষ আদালতের, কেন্দ্রের জবাবে সন্তুষ্ট নয় আদালত

 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation