Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

নিম্নচাপ অক্ষরেখার প্রভাব, রবিবারও রাজ্যের দশ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস 

নিম্নচাপ অক্ষরেখার প্রভাব, রবিবারও রাজ্যের দশ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যজুড়ে কালবৈশাখীর দাপট দেখা গিয়েছিল। যদিও শুক্রবার থেকে তা কিছুটা কমেছিল। শনিবার সকালেও আবহাওয়া প্রায় স্বাভাবিক। তবে রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের ১০ জেলায় বৃষ্টি সঙ্গে ঝড়ো হওয়া বইতে পারে। শনিবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, পশ্চিম থেকে পূর্ব নিম্নচাপ অক্ষরেখাটি দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং কচ্ছ সংলগ্ন এলাকা হয়ে বাংলাদেশ পর্যন্ত রয়েছে৷ অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে যাওয়ায়র প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। যার জেরেই রাজ্যের দশ জেলায় রবিবার বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এই ছয় জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে খবর।

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হবে মঙ্গলবারের পর। শনিবার কলকাতার আকাশ প্রায় মেঘলাই থাকবে। ঝড় সহ দু’এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এদিনের সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের থেকে যা ২ তিন ডিগ্রি বেশি।

আরও পড়ুন: বন্ধ হয়ে যাওয়া ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার; ঘোষণা মুখ্যমন্ত্রীর 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal