Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

সামনের মাসেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা

সামনের মাসেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা

সামনের মাসেই প্রকাশিত হতে পারে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

 

মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি সভাপতি রামানুজ গাঙ্গুলি জানিয়েছেন, খাতা দেখা হয়ে গিয়েছে। সব নম্বর মিলিয়ে দেখা হচ্ছে। খাতা দেখার পর শেষ পর্যায়ের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে মে মাসের তৃতীয় না চতুর্থ সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

আরও পড়ুন: ভারতী ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর গুলিতে জখম তৃণমূল কর্মী, উত্তপ্ত কেশপুর

 

এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ৪ মার্চ। এই বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন।

 

আরও পড়ুন: সারদা মামলায় শুভাপ্রসন্ন ও তৃণমূল নেতা সমীর চক্রবর্তীকে ইডির তলব

পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানা যাবে। wbbse.wb.gov.in এ গিয়ে wb madhyamik result 2023 লিঙ্কে ক্লিক করতে হবে। এবার admid card এর নম্বর দিয়ে লগইন করার পর কম যাবে পরীক্ষার ফলাফল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal